আ’লীগ সরকার দেশর উন্নয়নে অগ্রনি ভুমিকা পালন করছে : এমপি ইমরান

প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৭

আ’লীগ সরকার দেশর উন্নয়নে অগ্রনি ভুমিকা পালন করছে : এমপি ইমরান

Manual8 Ad Code

সিলেট-৪আসনের সংসদ সদস্য ইমরান আহমদ বলেছেন, একটি উন্নত আধুনিক রাষ্ট্র গঠনে বর্তমান সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে সকলে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

শুক্রবার সন্ধ্যা ছয়টায় জৈন্তাপুর উপজেলা যুবলীগ এর উদ্যোগে অনুষ্ঠিত জৈন্তাপুর ইউনিয়ন যুবলীগের এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

Manual3 Ad Code

তিনি বলেন, আমরা কথায় নয় কাজে বিশ্বাসী, বর্তমান সরকারের আমলে জৈন্তার শিক্ষা, যোগাযোগ, কৃষি, স্বাস্থ্য ও বিদ্যুৎ ক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে তা অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছে। জৈন্তার মানব সম্পদ উন্নয়নে ও বেকারত্ব দুর করতে খুব শীঘ্রই জৈন্তাপুর উপজেলায় ন্যাশনাল সার্ভিস কার্যক্রম শুরু হবে। এতে শিক্ষিত বেকার যুব,যুবাদের কর্মসংস্থান হবে।

Manual2 Ad Code

তিনি আরোও বলেন, একটি উন্নত আধুনিক রাষ্ট্র গঠন করতে হলে আগামীতেও শেখ হাসিনার সরকার এর প্রয়োজন। সে লক্ষ্যে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে যুবলীগ কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

Manual1 Ad Code

স্থানীয় চার নং বাংলাবাজারে উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য এবাদুর রহমান এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি কামাল আহমদ, উপজেলা আওয়ামী লীগ নেতা ও জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান এখলাছুর ররহমান,আলহাজ্ব আলাউদ্দিন, মুক্তিযোদ্ধা আফতাব মিয়া, উপাধ্যক্ষ শাহেদ আহমদ, আব্দুল কাদির,মুক্তিযোদ্ধা মিরন মিয়া, ছয়ফুল আলম মতি, সিরাজুল ইসলাম, শরীফ আহমদ, কামরুজ্জামান চৌধুরী, জাকারিয়া মাহমুদ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মাসুদ আহমদ, নাছির আহমদ, নাসির উদ্দিন রাসেল, সুমন আহমদ, নিক্সন রায়,মোতাহার হোসেন শিমুল,নির্মল দেবনাথ, জালাল উদ্দিন, শামীম আহমদ, বাদশা মিয়া, জুয়েল আহমদ ডালিম, কামরান আহমদ, লুৎফুর রহমান, সুলতান মাহমুদ টিটন, জৈন্তাপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আকবর আলী, নজির আহমদ, শফিক আহমদ, কৃষক লীগের যুগ্ম আহবায়ক ইউ, পি সদস্য শামীম আহমদ, উপজেলা স্বেচ্চাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদ আহমদ, যুবলীগ নেতা রাহেল আহমদ, নজরুল ইসলাম, শামীম আহমদ, আমীন আহমদ, আব্দুল কাদির,সোহরাব হোসেন, শাহীন ফেরদৌস, ছাত্রলীগ নেতা শাহীন আহমদ, মির্জান আহমদ রুবেল, মাহবুবুর রহমান সবুজ, জাহিদুল ইসলাম জায়েদ। সভা শেষে যুবলীগের প্রাথমিক সদস্য ফরম বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code