সিলেট ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, মে ২৯, ২০১৬
সুরমা মেইল নিউজ : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাৎবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিবেন বেগম খালেদা জিয়া।
রোববার (২৯ মে) দুপুর ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভাটির আয়োজন করা হয়েছে। খালেদা জিয়ার বিকেল ৩টায় সভায় উপস্থিত হওয়ার কথা রয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এই তথ্য নিশ্চিত করেছেন।
তবে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৩১ মে এ আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে কি কারণে অনুষ্ঠানের সময়সূচি পরিবর্তন হয়েছে তা জানা যায়নি।
সভায় বিএনপির কেন্দ্রীয় নেতারা ছাড়াও দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ জিয়াউর রহমানের জীবন, কর্ম ও দর্শন নিয়ে আলোচনা হবে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি