আসামি ধরতে গিয়ে যমুনায় ডুবে প্রাণ গেল র‌্যাব কর্মকর্তার

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০

আসামি ধরতে গিয়ে যমুনায় ডুবে প্রাণ গেল র‌্যাব কর্মকর্তার

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক ঃ

 

জয়পুরহাটে মাদক মামলার আসামিদের ধরতে পিছু ধাওয়া করতে গিয়ে ছোট যমুনায় ঝাঁপিয়ে পড়ে পানিতে ডুবে সাহেদুজ্জামান (সাহেদ) নামে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের এক এসআইয়ের মৃত্যু ঘটে ।

শনিবার বিকালে জয়পুরহাটের সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলার বড় মানিক এলাকায় ছোট যমুনা নদীতে এ ঘটনাটি ঘটে।

 

নিহত র‌্যাব কর্মকর্তা সাহেদুজ্জামান দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার তেনা গ্রামের রিয়াজ ইসলামের ছেলে।

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ জানান, মাদকবিরোধী অভিযানের অংশহিসেবে গোপন সংবাদের ভিত্তিতে কয়েকজন র্যাব সদস্যকে সঙ্গে নিয়ে এসআই সাহেদুজ্জামান পাঁচবিবি উপজেলার বড় মানিক এলাকায় ছোট যমুনা নদীর পাশে মাদক মামলাল আসামিদের ধরতে যান। ওই সময় র্যাব সদস্যদের দেখে এক দল আসামি পালানোর চেষ্টা করে।

 

Manual3 Ad Code

পরে তাদের ধাওয়া করলে তারা নদীতে ঝাঁপ দেয়। তাদের ধরতে পিছু ধাওয়া করতে অন্যান্য র‌্যাব সদস্যদের সঙ্গে এসআই সাহেদুজ্জামানও নদীতে ঝাঁপ দেন। অন্যরা নদী থেকে উপরে উঠে আসলেও সাহেদুজ্জামানকে পাওয়া যায়নি। তাকে খোঁজাখুঁজির করার বেশ কিছুক্ষণ পর ওই নদী থেকে সাহেদকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলার মহীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code