আ.লীগের কমিটি ঘোষণা : সম্পাদক মন্ডলীর সদস্য হলেন যারা

প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৬

আ.লীগের কমিটি ঘোষণা : সম্পাদক মন্ডলীর সদস্য হলেন যারা

Manual2 Ad Code

253046_1সুরমা মেইল ডেস্ক :: আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নতুন কমিটিতে প্রেসিডিয়াম সদস্য ১৭ জন ও যুগ্ম সাধারণ সম্পাদক ৪ জন।

Manual2 Ad Code

সাংগঠনিক সম্পাদক হয়েছেন এনামুল হক শামীম ও ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, অর্থ সম্পাদক টিপু মুনশি, আইন সম্পাদক আবদুল মতিন খসরু, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি।

Manual6 Ad Code

সাংগঠনিক সম্পাদক পদে পুরানোদের মধ্যে বহাল আছেন আহমেদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মেজবাহ উদ্দিন সিরাজ, আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম, আবু সাইদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী। এই পদ থেকে বাদ পড়েছেন বীর বাহাদুর।

এছাড়া শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেছা বাপ্পি, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হয়েছেন ডা. রোকেয়া।

Manual7 Ad Code

ধর্ম বিষয়সক সম্পাদক শেখ আবদুল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার।

Manual5 Ad Code

পূর্বপশ্চিম
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code