সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: আওয়ামী লীগের গঠনতন্ত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে ‘প্রেসিডিয়াম’ ও ‘জাতীয় কমিটি’কে। তবু গেল আড়াই বছরে প্রেসিডিয়াম এবং প্রায় পৌনে ৪ বছরে হয়নি জাতীয় কমিটির বৈঠক। দলের সাংগঠনিক সব সিদ্ধান্তই হয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে। তাই, অন্য ফোরামের বৈঠকের খুব একটা প্রয়োজন পড়ে না বলে দলের নীতি-নির্ধারকরা জানিয়েছেন। ফলে গুরুত্বপূর্ণ ফোরামগুলো ‘কিছুটা অকার্যকর’ হয়ে পড়েছে বলে মনে করছেন দলটির সিনিয়র নেতারা। একই অবস্থা উপদেষ্টা পরিষদের বৈঠকের ক্ষেত্রেও। এ পরিষদেরও নিয়মিত বা পৃথক বৈঠক ডাকা হয় না। মাঝেমধ্যে কার্যনির্বাহী সংসদের সঙ্গে উপদেষ্টা পরিষদের যৌথসভা ডাকা হলেও কার্যত গুরুত্বহীন থিঙ্ক ট্যাঙ্কার নামে পরিচিত এই ফোরামটি।দলের গঠনতন্ত্র পর্যালোচনা করে দেখা গেছে, আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম বা সভাপতিমণ্ডলী যে কোনো বিষয়ে করণীয় নির্ধারণ ও নীতিগত সিদ্ধান্ত নিতে পারে। প্রেসিডিয়ামের সিদ্ধান্তের পর তা কেন্দ্রীয় কমিটি বা কার্যনির্বাহী সংসদে পাস করানো হয়। গঠনতন্ত্রের ২৫-এর ‘খ’ ধারা অনুযায়ী কার্যনির্বাহী সংসদ বা কাউন্সিলের অনুমোদনসাপেক্ষে জরুরি ও অতিগুরুত্বপূর্ণ বিষয়ে প্রেসিডিয়াম সিদ্ধান্ত নিতে পারবে।
Design and developed by ওয়েব হোম বিডি