সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আওয়ামী লীগের আসন্ন ২০তম জাতীয় সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। অভ্যর্থনা উপকমিটির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
অভ্যর্থনা উপকমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আগেই জানিয়েছিলেন, অসাম্প্রদায়িক মনন ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশের সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে।
এরই মধ্যে অভ্যর্থনা উপকমিটি একমাত্র জামায়াতে ইসলামী ছাড়া দেশের প্রায় সব রাজনৈতিক দলের শীর্ষ দুই নেতা সভাপতি/চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক/মহাসচিবকে আমন্ত্রণ পত্র পৌছে দিয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি