আ. লীগের হাতে কোনো ধর্মের লোকই নিরাপদ না : ফখরুল

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৬

আ. লীগের হাতে কোনো ধর্মের লোকই নিরাপদ না : ফখরুল

Manual7 Ad Code

downloadসুরমা মেইল ডেস্ক :: আওয়ামী লীগের হাতে কোনো ধর্মের লোকই এখন আর নিরাপদে নেই বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা জানানোর আগে সাংবাদিকদের এসব বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়াতে হিন্দুদের ওপর আক্রমণের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত। অতীতেও হিন্দুদের ঘরবাড়ি ভাঙচুর এবং সম্পত্তি লুট করেছে এই আওয়ামী লীগ। তাদের হাতে কোনো ধর্মের লোকই এখন আর নিরাপদে নেই।

Manual2 Ad Code

ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশে বিভাজনের রাজনীতি করছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশকে বিভক্ত করে ফেলেছে। মুক্তিযুদ্ধের পক্ষের এবং বিপক্ষের শক্তি নামে জাতিকে দ্বিধাবিভক্ত করে ফেলেছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code