আ.লীগ বোকার স্বর্গে বসবাস করছে: আব্বাস

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, মে ২৬, ২০১৬

আ.লীগ বোকার স্বর্গে বসবাস করছে: আব্বাস

Manual7 Ad Code

)সুরমা মেইল নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ যদি মনে করে থাকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হলে দেশে শান্তি আসবে তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তারের পরিণাম ভালো হবে না এমন মন্তব্যও করেন তিনি।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে রাজধানীর ভাসানী ভবন মিলনায়তনে এক সভায় তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিচার প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এ মামলায় দণ্ডিত হলে তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে বিএনপি নেতারা আশঙ্কা করছেন। এছাড়া আরো বহু মামলা রয়েছে তার বিরুদ্ধে।

Manual8 Ad Code

মির্জা আব্বাস বলেন- খালেদা জিয়ার গ্রেপ্তার দেশের মানুষ ভালোভাবে নেবে না। ক্ষমতাসীন সরকারের উচিত দেশের জনগণের সঙ্গে ভালো ব্যবহার করা এবং খালেদা জিয়ার সঙ্গে আলাপ-আলোচনা করা। দমন-নিপীড়ন করে পৃথিবীর কোনো শাসক ক্ষমতায় থাকতে পারেনি, আওয়ামী লীগ সরকারও পারবে না।

Manual2 Ad Code

তিনি বলেন- এক এগারোর আগে ও পরের মতো এখন আবারো বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কোনো একটি স্বার্থান্বেষী মহল সেই ষড়যন্ত্রের ক্ষেত্র তৈরি করছেন। যার একটি ছায়া মহানগর বিএনপিতেও পড়তে দেখা যাচ্ছে।

Manual5 Ad Code

আগামী ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ যৌথসভার আয়োজন করেছে মহানগর বিএনপি।

Manual4 Ad Code

এ সময় আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code