ইংরেজিতে রায় দেওয়াই প্রচলিত: এসকে সিনহা

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০১৬

ইংরেজিতে রায় দেওয়াই প্রচলিত: এসকে সিনহা

Manual4 Ad Code
mmm

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা

Manual2 Ad Code

সুরমা মেইল নিউজ : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ইংরেজিতে রায় দেওয়াই প্রচলিত। অনেক আইনও ইংরেজিতে। দেশ ও দেশের বাইরের প্রায় সব রেফারেন্স ইংরেজিতে। এ অবস্থায় সবগুলো রায় বাংলাতে দেওয়া কষ্টকর।

রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

Manual7 Ad Code

প্রধান বিচারপতি বলেন, উচ্চ আদালতে মামলার সংখ্যা বেশি। বিচারকের স্বল্পতাও রয়েছে। নিয়মিত বিচারকাজ করতেই দেরি হয়, এই দীর্ঘসূত্রতা কাটাতে আমরা চেষ্টা করছি। অনেক আইন ও দেশি-বিদেশি রেফারেন্স ইংরেজিতে হওয়ায় বাংলায় রায় দেওয়া অনেক ক্ষেত্রে জটিল হয়ে ওঠে বলেও জানান তিনি। অনেক বিচারক বাংলায় বেশ কিছু রায় দিয়েছেন উল্লেখ করে বলেন, বাংলায় রায় দিতে হলে আগে জনবল সংকট কাটাতে হবে। তার পর এ বিষয়টি চিন্তা করা যাবে।

Manual8 Ad Code

উল্লেখ্য, ১৯৭৩ সালের বাংলাদেশ সুপ্রিম কোর্ট (হাইকোর্ট বিভাগ) রুলস-এ সুপ্রিম কোর্টের যে কোনো আবেদন ইংরেজিতে করার বিধান ছিল। সেই নিয়ম সংশোধন করে সেখানে ‘ইংরেজি অথবা বাংলায়’ আবেদন করার কথা বলা হলেও এখনও অধিকাংশ আবেদনও নথির কাজ চলে ইংরেজিতে। প্রাক্তন প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান ও এ বি এম খায়রুল হক ছাড়াও হাইকোর্টের কয়েকজন বিচারক বিভিন্ন মামলার রায় দিয়েছেন বাংলা ভাষায়। হাইকোর্ট বিভাগের বিচারপতি এ আর এম আমিরুল ইসলাম চৌধুরী তার সব আদেশ, নির্দেশ ও রায় বাংলায় দিতেন বলে এক প্রবন্ধে উল্লেখ করেছেন খায়রুল হক। প্রধান বিচারপতি থাকাকালে তিনি বিভিন্ন সময়ে বিচারকদের বাংলায় রায় লিখতে উৎসাহ যুগিয়েছেন। শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের অর্ধশত বিচারক প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code