সিলেট ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, মে ২৮, ২০২২
আন্তর্জাতিক ডেস্ক :
জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার সামরিক অভিযানে ইউক্রেনে ৪ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে প্রকৃত নিহতের সংখ্যা অনেক বেশি বলে ধারণা করছে সংস্থাটির কর্তৃপক্ষ।
শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
ওএইচসিএইচআর- তথ্যমতে, রুশ অভিযানে ইউক্রেনে মোট ৪ হাজার ৩১ জন নিহত হয়েছেন। এর মধ্যে প্রায় ২০০ শিশু রয়েছে। বেশিরভাগই ভারী কামান ও বিমান হামলায় নিহত হয়েছেন। যদিও রাশিয়া বরাবরই অস্বীকার করে আসছে, তারা বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে না।
এদিকে রাশিয়ার অভিযানে ব্যাপকভাবে আর্থিক ক্ষতির মুখে ইউক্রেন। কিয়েভ স্কুল অব ইকোনমিক্স-(কেএসই) জানিয়েছে, ইউক্রেনে মোট অর্থনৈতিক ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার কোটি মার্কিন ডলার। পর্যালোচনা করে (কেএসই) আরও জানায়, অবকাঠামোগত ক্ষতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস, শ্রমিক চলে যাওয়া ও অন্যান্য ফ্যাক্টর মিলিয়ে ইউক্রেন বিপুল ক্ষয়ক্ষতির মুখে।
ইউক্রেনের সাবেক অর্থমন্ত্রী টিমোফি মিলোভানভ সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, পুনর্গঠনের জন্য ইউক্রেনের ৭৫০ বিলিয়ন মার্কিন ডলারের অর্থের প্রয়োজন।
Design and developed by ওয়েব হোম বিডি