ইউক্রেনে ৭০টি যুদ্ধবিমান পাঠাচ্ছে ন্যাটোর ৩ দেশ

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, মার্চ ১, ২০২২

ইউক্রেনে ৭০টি যুদ্ধবিমান পাঠাচ্ছে ন্যাটোর ৩ দেশ

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
ন্যাটোভূক্ত তিনটি দেশ ইউক্রেনের জন্য ৭০টি যুদ্ধবিমান সরবরাহ করবে বলে জানিয়েছে কিয়েভের সেনাবাহিনী। অন্যদিকে অস্ট্রেলিয়া ইউক্রেনকে সামরিক সহায়তায় পাঁচ কোটি মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে।

Manual3 Ad Code

 

ফেসবুকে প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে রাশিয়ার সরকারি টেলিভিশন আর.টি জানিয়েছে, পোল্যান্ড, বুলগেরিয়া ও স্লোভাকিয়া ৭০টি মিগ-২৯ এবং এসইউ-২৫ যুদ্ধবিমান সরবরাহ করবে। এসব যুদ্ধবিমান পোলিশ বিমানঘাঁটিতে ওঠানামা করবে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, বুলগেরিয়া ১৬টি মিগ-২৯ বিমান এবং ১৪টি এসইউ-২৫ বিমান সরবরাহ করবে। পোল্যান্ড পাঠাবে ২৮টি মিগ-২৯ যুদ্ধবিমান এবং স্লোভাকিয়া ১২টি মিগ-২৯ বিমান সরবরাহ করবে।

 

ইউক্রেনের সোনাবাহিনীর মুখপাত্র বলেছেন, আমাদের অংশীদাররা আমাদের মিগ-২৯ ও এসইউ-২৫ দিয়েছে। যদি প্রয়োজন হয়, তবে তারা পোলিশ বিমানঘাঁটি ব্যবহার করবে। ইউক্রেনীয় পাইলটরাই সেসব যুদ্ধবিমান চালিয়ে মিশনে অংশ নেবে।

Manual5 Ad Code

 

বিবৃতিতে আরও বলা হয়েছে, শিগগিরই আরও ‘কিয়েভের ভূত’ আসছে।

 

Manual2 Ad Code

‘কিয়েভের ভূত’ গণমাধ্যমে বেশ হইচই ফেলে দিয়েছিল, যখন এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের একজন পাইলট একাই ৬টি রাশিয়ান যুদ্ধবিমান ভূপাতিত করেছেন। কিন্তু পরে সেই ‘ভূত’ দেখানো ফুটেজটি ভুয়া বলে প্রমাণিত হয়।

 

এদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন আজ জানিয়েছেন, ‘আমরা ক্ষেপণাস্ত্র-গোলাবারুদ নিয়ে কথা বলছি, আমরা ইউক্রেনীয়দের ভূমি রক্ষায় তাঁদের সমর্থন দেওয়ার কথা বলছি।’ স্কট মরিসন এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলেননি। তবে মরিসন জানিয়েছেন, রাশিয়াকে কোনো সুযোগ দিতে চান না তিনি।

 

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আরও জানান, সামরিক সহায়তা ছাড়াও ইউক্রেনকে দুই কোটি ৫০ লাখ মার্কিন ডলার মানবিক সহায়তার প্রতিশ্রুতি দিচ্ছে তাঁর সরকার।

 

Manual1 Ad Code

রুশ প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিন গত বৃহস্পতিবার ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নেন। এর প্রতিক্রিয়া পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সেইসাথে তারা একের পর এক সামরিক সহায়তা পাঠাচ্ছে। সূত্র : পার্সটুডে


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code