সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৮
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে ইতিহাস গড়বে জাতীয় পার্টি।
শনিবার শনিবার (২৪ মার্চ) দুপুরে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান। সকালে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করে সমাবেশ শুরু হয়। পরে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
তিনি বলেন, দেশের মানুষের জন্য কাজ করতে জাতীয় পার্টি প্রতিশ্রুতিবদ্ধ।
সমাবেশে এরশাদ বলেন, ‘দেশের কোথাও শান্তি নেই, কোথাও নিরাপত্তা নেই। আমরা ক্ষমতায় গিয়ে নিরাপত্তা দিবো, চাকরি দিবো। দেশের সব লুটপাট হচ্ছে। ক্ষমতায় যাবার জন্য আমাদের সবধরনের প্রস্তুতি আছে। আমরা ক্ষমতায় গিয়ে দেশের সব বিশৃঙ্খলতা নির্মূল করবো।’
নির্বাচন প্রসঙ্গে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘আমরা সুষ্ঠু নির্বাচন চাই। সুষ্ঠু নির্বাচন দিতে সরকার বাধ্য থাকবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে জাতীয় পার্টি ইতিহাস গড়বে।’ নির্বাচন দিবে নির্বাচন কমিশন, এখানে আমাদের কোনো হাত নেই তবে নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে বলেও জানান জাতীয় পার্টির এই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
এদিকে হুসেইন মুহম্মদ এরশাদের বক্তৃতা দেবার আগে মঞ্চে বক্তৃতা করেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এমপি রওশন এরশাদ। বক্তৃব্যে তিনি, জাতীয় পার্টি আর কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না বলে মন্তব্য করেন।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন- মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দীন বাবলু, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সালমা ইসলাম, আব্দুস সাত্তার, বিরোধী দলের চিফ হুইফ তাজুল ইসলামসহ পার্টির উল্লেখযোগ্য নেতারা।
Design and developed by ওয়েব হোম বিডি