সিলেট ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, জুন ১৫, ২০১৬
সুরমা মেইল নিউজ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যায় বিশেষ কোনো একটি দলকে দায়ী করা ইতিহাসসম্মত বক্তব্য নয় বলে মন্তব্য করেছেন জাসদ (একাংশের) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তার মতে, এখন ইতিহাস চর্চা নয়, জঙ্গিবাদ ধ্বংস করার সময়।
বুধবার (১৫ জুন) সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে কেন্দ্রীয় ছাত্রলীগের বর্ধিত সভা ও কর্মশালায় জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জাসদকে উদ্দেশ্য করে বলেন, বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদীরা ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন একটি সফল মুক্তিযুদ্ধকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে বিতর্কিত করতে নানা অপচেষ্টা চালিয়েছে। এরা যদি বঙ্গবন্ধু হত্যার পরিবেশ সৃষ্টি না করত তাহলে বাংলাদেশ আজ বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি ভিন্ন বাংলাদেশ দেখত। সব সময় লক্ষ রাখবেন হঠকারীদের কখনোই প্রশ্রয় দেবেন না। তারা বড় বড় কথা বললেও তাদের সাহস কম। এই বৈজ্ঞানিক বিপ্লবীরা শতভাগ ভণ্ড।
জাসদ নিয়ে সৈয়দ আশরাফের এই বক্তব্যকে অনভিপ্রেত, দুঃখজনক ও অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন- আমরা মনে করি এ সময়ে আমাদের ১৪ দলের অভ্যন্তরে কোনো কাদা ছোড়াছুড়ি উচিত নয়। এটা ইতিহাস চর্চার সময় নয়, এটা জঙ্গীবাদ সম্পূর্ণরূপে ধ্বংস করার সময়। জনগণকে নিরাপত্তা বিধান করার সময়।
বঙ্গবন্ধু হত্যার জন্য কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে দায়ী করাটা ইতিহাস সম্মত বক্তব্য নয় এমন মন্তব্য করে হাসানুল হক ইনু আরও বলেন, মনে রাখতে হবে বাহাত্তর থেকে পঁচাত্তরের প্রতিটি ঘটনা এখন ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করা আছে। ইতিহাস ইতিহাসের মতো বিশ্লেষণ করবে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি