ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ৭

প্রকাশিত: ৩:০৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০২১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ৭

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ৭ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

 

শনিবার (১০ এপ্রিল) দেশটির পূর্ব জাভা, বালি দ্বীপসহ বেশ কয়েকটি প্রদেশে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিলো ৬।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৮২ কিলোমিটার। এর কেন্দ্র ছিলো পূর্ব জাভা দ্বীপের মালাং শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে। ভূমিকম্প কবলিত এলাকার বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। তবে সুনামি সতর্কতা জারি করা হয়নি।

Manual4 Ad Code

 

স্থানীয় বাসিন্দা ইডা ম্যাগফিরোহ বার্তা সংস্থা এএফপিকে বলেন, ভূমিকম্পটি বেশ শক্তিশালী ছিলো এবং এটি বেশ কিছুক্ষণ ধরে স্থায়ী হয়েছে। তিনি বলেন, সবকিছুই যেন কাঁপছিলো।

 

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code