ইরানের ওপর থেকে উঠে গেল জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা

প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২০

ইরানের ওপর থেকে উঠে গেল জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ,

 

ইরানের ওপর আজ রোববার থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিভাবে উঠে গেছে। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

Manual7 Ad Code

বিবৃতিতে বলা হয়েছে, ১৩ বছর আগে জারি করা জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা ১৮ অক্টোবর থেকে উঠে গেছে। খবর আলজাজিরা ও রয়টার্সের।

Manual1 Ad Code

 

এখন থেকে ইরান কোনো আইনগত বাধা ছাড়াই যে কোনো দেশের কাছ থেকে নিজের প্রয়োজনমতো অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনতে এবং যে কোনো দেশের কাছে বিক্রি করতে পারবে।

 

এতে আরও বলা হয়েছে, বিশ্ববাসীর জন্য আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে আন্তর্জাতিক সমাজ ইরানের পরমাণু সমঝোতা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব রক্ষা করেছে।

 

Manual6 Ad Code

বিবৃতিতে বলা হয়েছে, ২২৩১ নম্বর প্রস্তাবে স্পষ্ট বলা হয়েছে, ২০২০ সালের ১৮ অক্টোবর ইরানের ওপর থেকে স্বয়ংক্রিয় ও নিশ্চিতভাবে অস্ত্র নিষেধাজ্ঞা ওঠে যাবে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে এ ব্যাপারে ঘটা করে কোনো ঘোষণা দেয়ার প্রয়োজন নেই।

 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আন্তর্জাতিক সমাজের প্রতিবাদ উপেক্ষা করে ইরানবিরোধী পদক্ষেপ নেয়ার প্রচেষ্টা থেকে বিরত থাকার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানানো হয়েছে।

 

Manual6 Ad Code

আমেরিকাসহ ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ২০১৫ সালে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা ও নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২২৩১ নম্বর প্রস্তাব অনুযায়ী রোববার তেহরান সময় রাত সাড়ে ৩টায় (বাংলাদেশ সময় সকাল ৬টায়) ইরানের ওপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে গেছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code