ইসরাইলের পরমাণু অস্ত্র ধ্বংস করতে হবে: ইরান

প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০২০

ইসরাইলের পরমাণু অস্ত্র ধ্বংস করতে হবে: ইরান

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ,

 

Manual2 Ad Code

জাতিসংঘের পরমাণু অস্ত্র নির্মূল বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে ইরান বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিৎ ইসরাইলকে তার পরমাণু অস্ত্রভাণ্ডার ধ্বংস করতে বাধ্য করা।

 

ভার্চুয়াল ওই বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ বলেছেন, ইসরাইল যাতে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে সই করে সে বিষয়টি নিশ্চিত করতে হবে। খবর ইরনার।

 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার জাতিসংঘের ওই ভার্চুয়াল সম্মেলনে দেয়া ভাষণে এ আহ্বান জানান।

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

বিশ্বের প্রথম ও একমাত্র পরমাণু অস্ত্র ব্যবহারকারী দেশ আমেরিকার তীব্র সমালোচনা করে জারিফ বলেন, জাতিসংঘের এই ফোরামের মাধ্যমে গোটা বিশ্ব পরমাণু অস্ত্রের দুঃস্বপ্ন থেকে মুক্তি পাবে বলে ইরান আশা করছে।

 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের পরমাণু অস্ত্রধর সবগুলো দেশকে এনপিটি চুক্তির আওতায় এনে তাদের এসব গণবিধ্বংসী অস্ত্র ধ্বংস করার সময়সীমা নির্ধারণ করে দিতে হবে।

 

মার্কিন সরকারের তীব্র সমালোচনা করে জারিফ বলেন, আমেরিকা একদিকে নিজের পরমাণু অস্ত্র ভাণ্ডারকে সমৃদ্ধ করছে এবং অন্যদিকে যেসব দেশ শান্তিপূর্ণ কাজে পরমাণু অস্ত্র ব্যবহার করতে চায় তাদেরকে বাধা দিচ্ছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code