ইসরাইলের সঙ্গে অনেকের গোপন সম্পর্ক এখন প্রকাশ পাচ্ছে: হিজবুল্লাহ

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০

ইসরাইলের সঙ্গে অনেকের গোপন সম্পর্ক এখন প্রকাশ পাচ্ছে: হিজবুল্লাহ

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ,

 

ইসরাইলকে স্বীকৃতি দেয়া বাহরাইনি পদক্ষেপের কঠোর নিন্দা জানিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

 

এক বিবৃতিতে শনিবার হিজবুল্লাহ বলেছে, বাহরাইন সরকার এ কাজ করে ফিলিস্তিনি জাতির প্রতি ‘চরম বিশ্বাসঘাতকতা’ করেছে। খবর আনাদোলুর।

 

এতে আরও বলা হয়, ইসরাইলকে স্বীকৃতি দেয়াসহ এই অবৈধ রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে সিদ্ধান্ত বাহরাইনের শাসক নিয়েছে, তার তীব্র নিন্দা জানাই। বিবৃতিতে বলা হয়, আমেরিকার নির্দেশে বাহরাইনের একনায়কতান্ত্রিক সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

Manual8 Ad Code

 

হিজবুল্লাহ আরও বলেছে, আরব দেশগুলোর ভাড়াটে শাসক, যারা দেশবাসীর কাছে বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত, তারা এতদিন ইসরাইলের সঙ্গে গোপনে সম্পর্ক বজায় রাখত। এখন তা প্রকাশ করেছে মাত্র।

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

কিন্তু কোনো যুক্তি দিয়েই মুসলমানদের প্রথম কেবলা জবরদখলকারী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ব্যাখ্যা দেয়া সম্ভব নয় বলে হিজবুল্লাহর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

 

Manual4 Ad Code

গত মাসের ১৩ তারিখ সংযুক্ত আরব আমিরাত ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্ত ঘোষণা করার পর গত ১১ সেপ্টেম্বর বাহরাইনও একই ধরনের সিদ্ধান্ত ঘোষণা করে।

 

হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ গত মাসে এক প্রতিক্রিয়ায় বলেছেন, সংযুক্ত আরব আমিরাত পেছন দিকে ফিলিস্তিনি জাতিকে ছুরি মেরেছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code