সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০
আন্তর্জাতিক ডেস্ক ,
মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে করোনা শনাক্তের হার বাড়ছে। সে তুলনায় ইসরাইলে সংক্রমণের হার কম থাকলেও কয়েকদিন ধরে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার অবৈধ এ দেশটিতে করোনা শনাক্তের সংখ্যা ছিল ২ হাজার ৩২ জন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলে মোট আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ৭৪৮ জন। আর এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৩ জনে। দেশটিতে প্রথম ভাইরাস শনাক্ত হয় ২১ ফেব্রুয়ারি।
এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৩ হাজার ৫৬০ জন। হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় ২৯৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
এ মাসের শুরুর দিক থেকে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ইউলি এডেলস্টেইন হুঁশিয়ারি দিয়েছিলেন, দেশে যদি দিনে গড়ে ২ হাজার শনাক্ত হয় তাহলে সরকার লকডাউন দিতে পারে।
Design and developed by ওয়েব হোম বিডি