ইসরাতকে কৃষ্ণচূড়া ফুল দিয়ে শুভ’র প্রেম নিবেদন

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, মে ১৬, ২০১৬

ইসরাতকে কৃষ্ণচূড়া ফুল দিয়ে শুভ’র প্রেম নিবেদন

Manual6 Ad Code
inner_33625
বিনোদন ডেস্ক : জনপ্রিয় উপস্থাপক ও মডেল তারকা বেনজির ইসরাত আঁখিকে প্রেম নিবেদন করবেন চিত্রনায়ক আরিফিন শুভ। তাও আবার কৃষ্ণচূড়া ফুল দিয়ে। অবাক হচ্ছেন নিশ্চয়ই? কিন্তু অবাক হ্রয়ার কোনো কারণ নেই। কেননা এমনটা বাস্তবে নয়, ঘটবে একটি বিজ্ঞাপনচিত্রে।

সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন আরিফিন শুভ। তার সঙ্গে রয়েছেন বেনজির ইসরাত আঁখি। রাজপথে পথচারীদের পারাপার, যাত্রী ছাউনি, টেলিফোন বুথ, কৃষ্ণচূড়া গাছ। হেঁটে যাচ্ছে শুভ ও ইসরাত আঁখি। হঠাৎ কৃষ্ণচূড়া ফুল দিয়ে আঁখিকে অবাক করে দেবে শুভ! আর তারপরই ঘটবে অনভিপ্রেত ঘটনা।
এমন কাহিনীই ফুটিয়ে তোলা হবে ক্রিসেন্ট লেদারের বিজ্ঞাপনটিতে। রবিবার থেকে এফডিসিতে এর দৃশ্যধারণে অংশ নিয়েছেন তারা। পণ্যটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে শুটিংয়ের ফাঁকে এর প্রচারণায় অংশও নিচ্ছেন শুভ। বিজ্ঞাপনটিতে নায়করূপেই দেখা যাবে তাকে।
বিজ্ঞাপনটি শুভকে মডেল করা প্রসঙ্গে নির্মাতা আরিয়ান শাহরিয়ার বলেন- এটি সাজানো হয়েছে অ্যাকশন ও প্রেমের কাহিনী দিয়ে। আরিফিন শুভ ক্রিসেন্ট লেদারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তাই আমার মতে শুভই পারবেন এই পণ্যের সুন্দর আবেদন তৈরি করতে।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code