ইহুদিদের পতাকা মিছিলের পক্ষে ইসরায়েলের নতুন সরকারও

প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২১

ইহুদিদের পতাকা মিছিলের পক্ষে ইসরায়েলের নতুন সরকারও

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের নতুন দায়িত্ব নেয়া জোট সরকার জেরুসালেমের পুরনো শহরে উগ্র ইহুদিদের কথিত পতাকা মিছিলের অনুমোদন দিয়েছে। ইসরায়েলি পুলিশ প্রধান ও অন্য নিরাপত্তা কর্মীদের সঙ্গে বৈঠকের পর সোমবার এই মিছিলের অনুমোদন দেন নতুন জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ওমের বারলেভ।

Manual5 Ad Code

 

পতাকা মিছিলের অনুমোদনে ইসরায়েলি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলা হয়, জীবনের সূক্ষ্ম রং সংরক্ষণ ও জননিরাপত্তায় বিপুল প্রস্তুতি নেয়া হয়েছে।

 

Manual7 Ad Code

মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া এই মিছিলে ইসরায়েলি বিভিন্ন উগ্রপন্থী দলের অংশ গ্রহণ করছে। এদিকে ফিলিস্তিনি অধ্যুষিত পুরনো শহরে উস্কানিমূলক পতাকা মিছিলের প্রতিবাদ চলছে ফিলিস্তিন জুড়ে। হামাসসহ স্বাধীনতাকামী সংগঠনগুলো এরইমধ্যে ফিলিস্তিনিদের প্রতি উগ্র ইসরায়েলিদের পতাকা মিছিলের প্রতিহত করতে ‘বিক্ষোভ দিবস’ পালনের আহ্বান জানিয়েছে।

 

Manual8 Ad Code

এদিকে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ ইশতাইইয়া এক বিবৃতিতে মিছিলের নিন্দা জানিয়ে বলেন, এটি আমাদের জনগণের বিরুদ্ধে উস্কানি এবং আমাদের জেরুসালেম ও পবিত্র স্থানের বিরুদ্ধে আগ্রাসন।

Manual7 Ad Code

 

এর আগে গত ১০ মে জেরুসালেমের পুরনো শহরের ভেতর দিয়ে এমনই এক পতাকা মিছিলের আয়োজনের কথা থাকলেও শেষ মুহূর্তে গিয়ে তার গতিপথ পরিবর্তন করা হয়। ওই সময় জেরুসালেমের শেখ জাররাহ মহল্লায় ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরায়েলি আদালতের আদেশের জেরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। বিক্ষোভের জেরে মসজিদুল আকসায় মুসল্লিদের ওপর ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code