ইয়েমেনে ২৪ ঘন্টায় ৩৪ বার হামলা করেছে সৌদি বাহিনী

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, জুন ২৫, ২০২০

ইয়েমেনে ২৪ ঘন্টায় ৩৪ বার হামলা করেছে সৌদি বাহিনী

Manual2 Ad Code

সুরমামেইলডেস্ক:  ইয়েমেনের কয়েকটি প্রদেশে ২৪ ঘন্টায় ৩৪ বার হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন বাহিনী। ২৪ জুন, বুধবার এই হামলা চালায় সৌদি বাহিনী। দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ আল-বাইদার উত্তরে কানিয়া এলাকায় জঙ্গিবিমান থেকে ১৪ বার বোমাবর্ষণ করা হয়েছে।

রুশ বার্তা সংস্থা স্পুতনিক’র বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে পার্সটুডে।

Manual1 Ad Code

একই সময়ে উত্তর-পূর্বাঞ্চলীয় মা’রিব প্রদেশের সারভাহ জেলায় ১০ দফা হামলা হয়েছে। এছাড়া সীমান্তবর্তী আল-জৌফ প্রদেশের আল-হাযাম জেলার লাবানাত শরণার্থী শিবির এবং ‘খাব ওয়া আশশাব’ জেলায় ছয় বার বোমা ফেলা হয়েছে।

এছাড়াও রাজধানী সানার ৫০ কিলোমিটার পশ্চিমের উমরান প্রদেশেও চার দফা হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট।

Manual1 Ad Code

ইয়েমেনে ২০১৫ সালের মার্চ থেকে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ। তবে ইয়েমেনিরাও বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে।

Manual6 Ad Code

এর আগে সৌদি আরবের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসানরুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থার সদর দপ্তর ও কিং সালমান বিমান ঘাঁটিতে ওই হামলা করা হয়। ২৩ জুন, মঙ্গলবার ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি এই তথ্য নিশ্চিত করেন। এর পরদিনই ইয়েমেনে এই বিমান হামলার ঘটনা ঘটলো।

বিথী

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code