উন্নয়ন দেখে বিএনপির মাথা নষ্ট : হানিফ

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০১৭

উন্নয়ন দেখে বিএনপির মাথা নষ্ট : হানিফ

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: দেশের উন্নয়ন দেখে বিএনপির মাথা নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

Manual1 Ad Code

বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে যোগ দেয়ার আগে ‘সামরিক চুক্তির বিষয়ে বিএনপির গণভোটের দাবি’ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি আরও বলেন, সরকারের বিরুদ্ধে বিএনপির রাজনৈতিক কোনো ইস্যু নেই। তাই তারা এখন ভারতবিরোধী কথা বলে মাঠ গরম করার চেষ্টা করছে।

Manual4 Ad Code

তিনি আরও বলেন, কোনো দেশ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে চুক্তির আগে গণভোট করেছে এমন নজির নেই। বিএনপি ক্ষমতায় থাকাকালীন ২০০২ সালে চীনের সঙ্গে সামরিক চুক্তি করেছিল।তখন কি তারা গণভোট করেছিল?প্রশ্ন হানিফের। এই ধরনের উদ্ভট কথাবার্তা প্রমাণ করে বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে।

এসময় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস,এম জাকির হোসেন,  জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code