উপনির্বাচনে কে হচ্ছেন আ’লীগের প্রার্থী, সিদ্ধান্ত আজ

প্রকাশিত: ১:২৮ পূর্বাহ্ণ, জুন ১২, ২০২১

উপনির্বাচনে কে হচ্ছেন আ’লীগের প্রার্থী, সিদ্ধান্ত আজ

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ঢাকা ১৪, কুমিল্লা ৫ এবং সিলেট ৩ -এই তিনটি আসনে কে পাচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন তা নির্ধারিত হবে শনিবার।

Manual2 Ad Code

 

শুক্রবার (১১ জুন) দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আজ শনিবার (১২ জুন) সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন সংসদীয় বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

সভায় বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

 

আগামী ২৮ জুলাইয়ে হতে যাচ্ছে ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ সংসদীয় আসনের উপনির্বাচন। তিন আসনেই ছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদরা। এসব আসনে দলীয় মনোনয়ন কারা পাচ্ছেন তা নিয়ে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আলোচনা থাকলেও সবার নজর ঢাকার আসনটির দিকেই বেশি।

 

ঢাকা-১৪, কুমিল্লা-৫ এবং সিলেট-৩ আসনে ক্ষমতাসীন দলের মনোনয়ন চান ৯৪ জন। এর মধ‌্যে কুমিল্লা-৫ আসনের মনোয়ন ফরম তুলেছেন সর্বোচ্চ ৩৫ জন। এছাড়া, ঢাকায়-১৪ আসনে ৩৪ এবং সিলেট-৩ আসনে ২৫ জন মনোনয়নপ্রত‌্যাশী আছেন।

 

রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা-১৪ আসনে বিগত নির্বাচনে যারা মনোনয়নের জোরালো দাবিদার ছিলেন তারা এবারও সক্রিয় হয়েছেন। তাদের সঙ্গে আশপাশের আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন এমন অনেক নেতার নজরও এখন এই আসনটির দিকে।

Manual3 Ad Code

 

এরই মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদনপত্র জমা দিয়েছেন ৩৪ জন, যাদের মধ্যে রয়েছেন প্রয়াত আসলামুল হকের স্ত্রী মাকসুদা হক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী।

 

এছাড়া দারুসসালাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ফরিদুল হক হ্যাপী, মিরপুর থানা আওয়ামী লীগের সাবেক নেতা দেলোয়ার হোসেন, যুব মহিলা লীগের উত্তরের সভাপতি সাবিনা আক্তার তুহিন, সাংগঠনিক সম্পাদক এ বি এম মাজহারুল আনাম। ফুয়াং গ্রুপের পরিচালক আরিফ আহমেদ চৌধুরীও মনোনয়নের জন্য আবেদন করেছেন।

Manual6 Ad Code

 

২০০৮ সালে আসলামুল হক সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি এলাকায় নিজের শক্ত অবস্থান গড়ে তোলায় সর্বশেষ দুই নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিল কম। আসনটিতে আসলামের মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সভাপতি সাবিনা আক্তার তুহিন ও দারুসসালাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা কাজী ফরিদুল হক হ্যাপী। এবার মনোনয়নপ্রত্যাশী সবাই যার যার জায়গা থেকে আশাবাদী।

 

কুমিল্লা-৫ আসনে যারা দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন তাদের মধ্যে রয়েছেন এই আসনের প্রয়াত সাংসদ আবদুল মতিন খসরুর স্ত্রী সালমা সোবহান খসরু, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম খান, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর খান চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুল বারী, আওয়ামী লীগের উপকমিটির সদস্য নাছির উদ্দিন, যুবলীগের সহ-সম্পাদক এহতেশামুল হাসান ভূঁইয়া, ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দিদার মোহাম্মদ নিজামুল ইসলামসহ ৩৫ জন।

 

আর সিলেট-৩ আসনে মনোয়নপ্রত্যাশীদের মধ্যে আছেন এই আসনের প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের স্ত্রী ফারজানা চৌধুরী, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজবাহ উদ্দিন সিরাজ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইদুল আলম, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক কবীর উদ্দীন আহমেদসহ ২১ জন।

Manual3 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code