ঋণের চাপে বৃদ্ধ ও সুদের টাকার চাপে যুবকের আত্মহত্যা

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, মে ১০, ২০২৫

ঋণের চাপে বৃদ্ধ ও সুদের টাকার চাপে যুবকের আত্মহত্যা

Manual7 Ad Code

সুনামগঞ্জ ও বাহুবল প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবলে প্রতিনিয়ত পাওনাদারের তাগাদা সহ্য করতে না পেরে ঋণগ্রস্ত আঞ্জব আলী (৫৫) নামের এক বৃদ্ধ এবং সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুদের টাকার চাপে সুরুজ আলী (৩৪) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

 

শনিবার (১০ মে) দুপুরে বাহুবল থানার একদল পুলিশ বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে এবং শনিবার ভোরে দোয়ারাবাজার উপজেলার দোয়ারাবাজার সদর ইউনিয়নের খামার পট্টির নিজ বাসায় এ ঘটনা ঘটে।

 

নিহত আঞ্জব আলী (৫৫) বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত মামদ আলী পুত্র ও সুরুজ আলী (৩৪) দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের দোয়ারাবাজার খামারপট্টির মৃত সাজেদুর রহমানের ছেলে।

Manual6 Ad Code

 

পরিবার সূত্রে জানা যায়, আঞ্জব আলী পরিবারের ভরণ পোষণসহ নানা কারণে ঋণ করেছিলেন। পাওনাদারের জ্বালায় তিনি অতিষ্ঠ হয়ে উঠেন। সকাল বা ভোরে এক সময় বাড়ির পাশে একটি গাছে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। খবর পেয়ে বাহুবল থানা পুলিশ লাশের সুরতহাল করে উদ্ধার করেছে।

Manual7 Ad Code

 

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এদিকে সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুদের টাকার চাপে সুরুজ আলী নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

 

Manual7 Ad Code

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার ভোরে সুরুজ আলীর মা নিজের বসতঘরে ডুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দেয়। সকালে মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয় এবং ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

 

সুরুজ আলীর ভাই ফটিক উদ্দিন জানান, সুদের টাকার দিতে না পেরে আমার ভাই আত্মহত্যা করেছে। তিনি ১০ লক্ষ টাকা সুদের ঋণ রয়েছেন।

 

দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক বলেন, সুদের টাকার চাপে সুরুজ আলী আত্মহত্যা করেছে বলে পরিবারের কাছ থেকে জানতে পেরেছি।

Manual2 Ad Code

 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

(সুরমামেইল/এসডিএনএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code