একই রশিতে ঝুলে প্রেমিক যুগলের আত্মহত্যা

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০

একই রশিতে ঝুলে প্রেমিক যুগলের আত্মহত্যা

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক : বরিশালের উজিরপুরের আম গাছে এক রশিতে প্রিন্স ও তৃষ্ণা নামের প্রেমিক যুগলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৭ জুলাইা) সকালে উপজেলার জল্লা ইউনিয়নের ইন্দুরকানি গ্রামের খোকন রায়ের বাড়ির আম গাছে তাদের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

Manual7 Ad Code

 

খবর পেয়ে উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

জানা গেছে, ইন্দুরকানি গ্রামের খ্রিস্টান সম্প্রদায়ের এক সন্তানের জনক প্রিন্সের (২৫) সঙ্গে একই গ্রামের তৃষ্ণার (১৭) গত দুই মাস ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল। এ নিয়ে পারিবারিক কলহ সৃষ্টি হয়। প্রিন্স ৮ বছর পূর্বে প্রেম করে পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলায় হিন্দু সম্প্রদায়ের মিনুকে বিয়ে করেন। তাদের সংসারে চার বছরের একটি পুত্রসন্তান রয়েছে।

Manual2 Ad Code

 

ধারণা করা হচ্ছে, সোমবার রাতের কোনো একসময় প্রিন্স ও তৃষ্ণার মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে আম গাছে একই রশিতে ঝুলন্ত অবস্থায় তাদের লাশ দেখতে পায় স্থানীয়রা। তারা সহমরণের উদ্দেশ্যে স্বেচ্ছায় আত্মহত্যা করেছে না-কি পরিকল্পিতভাবে হত্যা করে একই রশিতে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে- এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

 

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া প্রিন্সের মোবাইলফোনে তার লেখা একটি ম্যাসেজ থেকে ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেতে পারে। ওই ম্যাসেজে লেখা রয়েছে, আমরা স্বেচ্ছায় আত্মহত্যা করেছি। আমাদের মৃত্যুর পরে আমার এই মোবাইলফোনটি যে পাবেন তার কাছে অনুরোধ আমাদের দুজনকে যেন এক সঙ্গে এক কবরে সমাধিস্থ করা হয়।

 

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান বলেন, প্রিন্স ও তৃষ্ণার মৃত্যু রহস্য উদ্‌ঘাটনে তাদের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code