সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০১৮
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, বিএনপিতে কোনো পুরুষ নাই, সবাই কাপুরুষ। একজনই পুরুষ আছে, তিনি হলেন খালেদা জিয়া।
শনিবার (৩১ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কাদের সিদ্দিকী এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার সুষ্ঠু নির্বাচন দিলে আওয়ামী লীগ আগামী নির্বাচনে ২০টি আসনও পাবে না। রাজনৈতিক কারণে খালেদা জিয়া বাইরে থাকলে সরকারের অসুবিধা তাই তাকে জেলে রাখা হয়েছে।
তিনি আরো বলেন, বীর উত্তম জিয়াউর রহমানের স্ত্রী, একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি কেন ডিভিশন পাবেন না, তার জন্য কেন ডিভিশন চাইতে হবে। আমি যদি হাকিম হতাম তবে খালেদা জিয়াকে যে মুহুর্তে জেলে নেয়া হয়েছে সেই মুহুর্তে তাকে ডিভিশন দিতাম।
Design and developed by ওয়েব হোম বিডি