একদিনে আক্রান্ত ১২ লাখ ৮ হাজার, মৃত্যু সাড়ে ৬ হাজার

প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২১

একদিনে আক্রান্ত ১২ লাখ ৮ হাজার, মৃত্যু সাড়ে ৬ হাজার

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো ৬ হাজার ৫২৩ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় ২ হাজার। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৫৪ লাখ ৩০ হাজার ৩১৪ জনে পৌঁছেছে।

 

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৮ হাজার ৮১০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ৫ লক্ষাধিক। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ২৮ কোটি ৩১ লাখ ৫৯ হাজার ২৮১ জনে দাঁড়িয়েছে।

 

করোনাভাইরাসের শুরু থেকে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে বুধবার সকালে দিকে এসব তথ্য পাওয়া গেছে।

Manual7 Ad Code

 

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯ হাজার ৭৭০ জন এবং মারা গেছেন ১ হাজার ৭৯৯ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৫ কোটি ৪১ লাখ ৪৫ হাজার ৩৭৫ জন আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ৪১ হাজার ৯৮৪ জন মারা গেছেন।

 

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৩৫ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ২১ হাজার ৯২২ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৪ লাখ ২৭ হাজার ৪৫২ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৬ হাজার ৯০ জনের।

 

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৯ হাজার ৪৭১ জন এবং মারা গেছেন ১৮ জন। মহামারির শুরু থেকে এ দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ২৩ লাখ ৩৮ হাজার ৬৭৬ জন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪৮ হাজার ২১ জন মারা গেছেন।

Manual8 Ad Code

 

এছাড়া জার্মানিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯৭৮ জন এবং মারা গেছেন ৪৪৮ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এ দেশটিতে এখন পর্যন্ত ৭০ লাখ ৫৯ হাজার ৩৪৬ জন আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ১১ হাজার ৭৫২ জন মারা গেছেন। একই সময়ে ইউক্রেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৪৮ জন এবং মারা গেছেন ১৩৪ জন।

 

আর লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৮ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৪৩০ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২২ লাখ ৫৪ হাজার ৭০৬ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ১৮ হাজার ৭২৩ জনের। এদিকে মহামারির শুরু থেকে ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৮ লাখ ৮ হাজার ৬৭ জন এবং মারা গেছেন ৪ লাখ ৮০ হাজার ৩২০ জন।

 

Manual7 Ad Code

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ৪০ জন, তুরস্কে ১৮৪ জন, পোল্যান্ডে ৫৪৯ জন, ইতালিতে ১৭৫ জন, ভিয়েতনামে ২১৪ জন ও মেক্সিকোতে ৪২ জন মারা গেছেন।

 

Manual5 Ad Code

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code