একদিনে ভারতে শনাক্ত ৬০ হাজারের বেশি, মৃত্যু ৮৩৪

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২০

একদিনে ভারতে শনাক্ত ৬০ হাজারের বেশি, মৃত্যু ৮৩৪

Manual4 Ad Code

 

আন্তর্জাতিক ডেস্ক ,

Manual6 Ad Code

 

ভারতে গত ২৪ ঘণ্টায় ৬০ হাজার ৯৬৩ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনা আক্রান্ত হলেন ২৩ লাখ ২৯ হাজার ৬৩৮ জন।

 

এই সময়ে করোনায় মৃত্যু হয়েছে ৮৩৪ জনের। এ নিয়ে মোট মৃত্যু ৪৬ হাজার ৯১।

 

দেশটিতে এখনও পর্যন্ত মোট ১৬ লাখ ৩৯ হাজার ৫৯৯ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৬ হাজার ১১০ জন।

 

Manual1 Ad Code

বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

Manual7 Ad Code

 

গত ২৪ ঘণ্টায় আমেরিকা ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪৬ হাজার ৮৫৫ ও ১৯ হাজার ৭১০ জন। অর্থাৎ একদিনের সংক্রমণের নিরিখে বিশ্বে এক নম্বরে ভারত।

Manual4 Ad Code

 

মৃত্যুর নিরিখে স্পেন, ফ্রান্স, ইতালিকে পেছনে ফেলে বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে ভারত। যদিও মৃত্যুর হার ওই সব দেশগুলোর তুলনায় ভারতে অনেকটাই কম।

 

ভারতের মহারাষ্ট্রে মারা গেছেন ১৮ হাজার ৩০৬ জন। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট মৃত ৫ হাজার ১৫৯ জন ছাড়িয়েছে। দেশের রাজধানীতে সেই সংখ্যাটা ৪ হাজার ১৩৯ জন।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code