একদিনে শনাক্ত ১৬ লাখের বেশি, মৃত্যু সাড়ে ৮ হাজার

প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২২

একদিনে শনাক্ত ১৬ লাখের বেশি, মৃত্যু সাড়ে ৮ হাজার

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৮ হাজার ৫৫৭ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় আড়াই হাজার। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৫৯ লাখ ২৩ হাজার ৯০০ জনে পৌঁছেছে।

 

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ১৭ হাজার ৪৪৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে সাড়ে তিন লাখের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৪২ কোটি ৭৯ লাখ ৪৯ হাজার ১৯৪ জনে দাঁড়িয়েছে।

 

Manual4 Ad Code

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে বুধবার সকালে এ তথ্য পাওয়া গেছে।

Manual5 Ad Code

 

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে জার্মানিতে। এ সময়ে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৫০৭ জন এবং মারা গেছেন ৩২৯ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এ দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৩৮ লাখ ৭২ হাজার ৭৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ২২ হাজার ৩৬৯ জন মারা গেছেন।

 

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এ সময়ে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ৮৮৭ জন এবং মারা গেছেন ১ হাজার ৪৫৭ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ২ লাখ ৫৯ হাজার ৮৮১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৯ লাখ ৬৩ হাজার ২২০ জন মারা গেছেন।

 

আর গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৯৬ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ১৭২ জন।

 

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৩৯ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ১ হাজার ২৮৫ জন।

 

প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮১ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৫০২ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২৮ লাখ ৬৫ হাজার ৪৩১ জন এবং মারা গেছেন ৫ লাখ ১২ হাজার ৬৫১ জন।

 

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ১৩০ জন এবং মারা গেছেন ২০৫ জন।

 

এছাড়া গত একদিনে ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৭ হাজার ৩৮২ জন এবং মারা গেছেন ২৮৫ জন।

 

এদিকে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পোল্যান্ডে ৩২৫ জন, আর্জেন্টিনায় ১৬৭ জন, গ্রিসে ৬৮ জন, ইরানে ২২৩ জন, জাপানে ১৭৯ জন, রোমানিয়ায় ২০৭ জন, দক্ষিণ আফ্রিকায় ৬৪ জন, ইন্দোনেশিয়ায় ২৫৭ জন, হাঙ্গেরিতে ১৩১ জন এবং মেক্সিকোতে ৯৮ জন মারা গেছেন।

 

Manual4 Ad Code

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code