একমাত্র সমাধান হচ্ছে গণতন্ত্র ও নির্বাচন : ফখরুল

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৭

একমাত্র সমাধান হচ্ছে গণতন্ত্র ও নির্বাচন : ফখরুল

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় নিরপেক্ষ সরকারের কোনো বিকল্প নেই। সব কিছুর একমাত্র সমাধান হচ্ছে গণতন্ত্র ও নির্বাচন।

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।

Manual6 Ad Code

কাদের চাপে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হয়েছে তা জানতে চেয়ে বলেন, বিদেশীদের চাপে ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পরিষদে পরিবর্তন আনা হয়েছে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন। আমরা জানতে চাই, এরা কোন বিদেশী? কাদের চাপে ইসলামী ব্যাংকের পরির্বতন, এটা জানার অধিকার আছে।

Manual1 Ad Code

ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ সম্পর্কে তিনি বলেন, আমি ভালো-মন্দ কিছু বলতে চাই না। ইসলামী ব্যাংক এমন কি সমস্যা তৈরি করেছে যার জন্য তাদের পরিচালানা পর্ষদকে নতুন করে গঠন করতে হবে?

তিনি এ সময় সরকারের নানা অনিয়ম তুলে ধরে বলেন, সব কিছুর একমাত্র সমাধান হচ্ছে গণতন্ত্র ও নির্বাচন। গণতন্ত্র প্রতিষ্ঠায় নিরপেক্ষ সরকারের কোনো বিকল্প নেই। তাহলেই কেবল সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে।

মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হয়রানি করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ইতিহাস সাক্ষী, জনগণের কাছে একদিন এর জবাব দিতে হবে।

 

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code