একসঙ্গে ৩ সন্তানের জন্ম

প্রকাশিত: ২:৪৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০১৯

একসঙ্গে ৩ সন্তানের জন্ম

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক : মাগুরায় রাশিদা বেগম নামে এক গৃহবধূ একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, জন্ম নেওয়া তিনটি নবজাতক এখন পর্যন্ত সুস্থ রয়েছে।

 

রোববার (১০ নভেম্বর) বিকালে মাগুরার ল্যাব সিটি মেডিকেল সার্ভিসেস প্রাইভেট হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে রাশিদা বেগম তিনটি ছেলে সন্তানের জন্ম দেন।

 

বর্তমানে ওই গৃহবধূ হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। যমজ এ তিনটি ছেলে সন্তান ছাড়াও রাশিদা বেগমের ১৩ বছরের আরেকটি ছেলে ও ৫ বছর বয়সী একটি মেয়ে আছে।

 

Manual7 Ad Code

তিনটি সন্তান প্রসবকারী গৃহবধূ রাশিদা বেগমের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের হরিনাডাঙ্গা গ্রামে। তিনি ওই গ্রামের মাহবুব আলমের স্ত্রী। স্বামী মাহবুর আলম বসুন্ধরা গ্রুপের শিপ-ব্লিডিংয়ে চাকরি করেন।

 

Manual8 Ad Code

ল্যাব সিটি প্রাইভেট হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স চম্পা বেগম বলেন, রবিবার বিকালে রাশিদা বেগম নামে এক গৃহবধূ সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনটি ছেলে সন্তানের জন্ম দেন। নবজাতক তিনটি এখন পর্যন্ত সুস্থ আছে।

Manual3 Ad Code

 

যমজ প্রসবকারী রাশিদা বেগম বলেন, একসঙ্গে তিনটি সন্তান জন্ম দেওয়া সত্যিই সৌভাগ্য। আমার বাচ্চাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code