সিলেট ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, জুন ৬, ২০১৬
স্পোর্টস ডেস্ক : শতবর্ষী কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচের একাদশে থাকছেন না আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে এই ম্যাচে বদলি খেলোয়াড়দের বেঞ্চে দেখা যাবে তাকে।
সোমবার কোপা আমেরিকার গ্রুপ পর্বের লড়াই শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন চিলি। এই ম্যাচটি আলবিসেলেস্তেদের জন্য প্রতিশোধের। কারণ গত আসরে চিলির কাছে ফাইনাল ম্যাচে হেরে রানার্স-আপ হতে হয়েছে মেসিদেরকে।
এবার প্রথম ম্যাচেই চিলির বিপক্ষে জয় দিয়ে শুভ সূচনা করতে মাঠে নামবে জেরার্ডো মার্টিনোর শিষ্যরা। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৮টায় ক্যালিফোর্নিয়া শুরু হবে তাদের লড়াই।
গত ২৭ মে হন্ডুরাসের বিপক্ষে ১-০ গোলে জয় পাওয়া প্রীতি ম্যাচে চোট পেয়েছিলেন মেসি। খেলার ৬৪ মিনিটে চোট নিয়ে মাঠ থেকে উঠে যেতে হয় তাকে। পরীক্ষার পর দেখা যায় যে পিঠের নিম্নাংশেরে হাড়ে চোট আছে।
রোববার অনুশীলন শেষে এক বিবৃতিতে জানানো হয়েছিল যে মেসির অবস্থা আশাব্যঞ্জক।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি