একাদশে ভর্তি : অপেক্ষমাণ প্রার্থীদের তালিকা ২৪ জুন

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, জুন ২০, ২০১৬

একাদশে ভর্তি : অপেক্ষমাণ প্রার্থীদের তালিকা ২৪ জুন

Manual2 Ad Code

download (3)সুরমা মেইল নিউজ : একাদশ শ্রেণিতে ভর্তিতে অপেক্ষমাণ তালিকার আবেদনকারীদের জন্য পরবর্তী মেধা তালিকা আগামী ২৪ জুন প্রকাশ করা হবে বলে জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটি।

Manual6 Ad Code

সোমবার (২০ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. আশফাকুস সালেহীন জানান, মেধাতালিকা থেকে ভর্তির পর শূন্য আসনের বিপরীতে ভর্তির জন্য অপেক্ষমাণদের তালিকা প্রকাশ করা হবে।

Manual6 Ad Code

এর আগে গত ১৬ জুন সরকারি-বেসরকারি কলেজে ভর্তির জন্য মনোনীতদের মেধাতালিকা প্রকাশ করা হয়।

তালিকা প্রকাশের মাধ্যমে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও জানতে পারছে আসনের বিপরীতে কোনো শিক্ষার্থীরা ভর্তির জন্য মনোনীত হয়েছে। আসনের বিপরীতে মনোনীত শিক্ষার্থীদের ১৮-২২ জুনের মধ্যে ভর্তি হতে হবে। মেধাতালিকায় শূন্য আসনের বিপরীতে ৯ লাখ ৬০ হাজারের মতো শিক্ষার্থীকে ভর্তির জন্য মনোনয়ন দেওয়া হয়। আর তিন লাখ ২০ হাজারের মতো শিক্ষার্থীকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়।

আবেদনের সময় শিক্ষার্থীর দেওয়া মোবাইল নম্বরে ভর্তি ফলের একটি এসএমএস পাবেন। সেখানে একটি পিন কোডও থাকবে।

Manual8 Ad Code

এছাড়া ভর্তির ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) লগইন করে শিক্ষার্থীর নাম, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, গ্রুপ/শিফট/ভার্সন ভিত্তিক নির্বাচিত বা অপেক্ষমাণ মেধাক্রম ও অন্যান্য তথ্য পাওয়া যাবে।

আসনের বিপরীতে কোনো শিক্ষার্থী ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থীদের অবশ্যই মেধানুসারে ভর্তি করতে হবে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ১৪ লাখ ৫৫ হাজার ৩৬৫ জন শিক্ষার্থীর মধ্যে ভর্তির জন্য আবেদন করে ১৩ লাখ এক হাজার ৯৯ জন। আর এক লাখ ৫৪ হাজার ৩৬৬ জন শিক্ষার্থী আবেদন করেননি।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code