একে-৪৭ দিয়ে মা-বাবা হত্যার প্রতিশোধ নিল তরুণী

প্রকাশিত: ২:১০ পূর্বাহ্ণ, জুলাই ২২, ২০২০

একে-৪৭ দিয়ে মা-বাবা হত্যার প্রতিশোধ নিল তরুণী

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : কামার গুলের বয়স ১৪ কী ১৬ হবে। তালেবান জঙ্গিদের হাতে বাবা-মাকে হারান এ তরুণী। এ ঘটনায় তৎক্ষণাৎ নিজ হাতে তুলে নেন একে-৪৭। গুলি করে হত্যা করলেন মা-বাবার খুনিদের। এ সময় বেশ কয়েকজন তালেবান আহতও হন। সম্প্রতি মধ্য আফগানিস্তানের ঘোর প্রদেশে ঘটনাটি ঘটেছে। খবর-এএফপি।

Manual4 Ad Code

 

জানা গেছে, কামার গুলের বাবা গ্রাম প্রধান ও সরকারের সমর্থক ছিলেন। তাই তাকে খুঁজছিলেন তালেবান জঙ্গিরা। বাড়িতে কামার গুলের বাবাকে পেয়ে টেনে-হিঁচড়ে নিয়ে যায়। এ সময় কামার গুলের মা বাধা দিতে চাইলে বাড়ির বাইরে উভয়কে হত্যা করেন জঙ্গিরা।

 

এ ঘটনায় ঘরের ভেতরে থাকা কন্যা গুল আর বসে থাকতে পারেননি। হাতে তুলে নেন একে-৪৭। সে সময় গুলি চালিয়ে দুইজন তালেবান জঙ্গিকে মারেন। আরো কয়েকজন জঙ্গিকে আহতও করেন।

 

Manual8 Ad Code

এ প্রসঙ্গে পুলিশ কর্মকর্তা রহমান মালেকজাদা এএফপিকে বলেন, বাড়ির ভেতরে থাকা কামার গুল তাদের পারিবারিক অস্ত্র হাতে তুলে নেয়। প্রথমে তার বাবা-মাকে হত্যাকারী দুই তালেবান যোদ্ধাকে হত্যা করে। এ ঘটনায় কয়েকজন জঙ্গি আহতও হয়। পরে প্রতিশোধ নেয়ার পর গুলদের বাড়িতে হানা দেয়ার চেষ্টা চালায় তালেবানরা। তবে গ্রামবাসী ও সরকার সমর্থিত বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পরাস্ত হয়ে পিছু হটে জঙ্গিরা।

Manual1 Ad Code

 

এ ঘটনার পর ঘোর প্রদেশের গভর্নরের মুখপাত্র মোহামেদ আরেফ আবের জানান, কামার গুল ও তার ছোট ভাইকে আফগানিস্তানের নিরাপত্তাবাহিনীর হেফাজতে নেয়া হয়েছে।

 

Manual7 Ad Code

এদিকে এমন বীরত্বের পর সামাজিক যোগাযোগমাধ্যমে গুলের উচ্ছ্বসিত প্রশংসা চলছে। গত কিছুদিন ধরে মাথার কাপড় ও হাতে মেশিনগান নিয়ে তোলা গুলের একটি ছবি ভাইরাল হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code