এক রাতে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি : নৈশপ্রহরী আটক

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৬

Manual7 Ad Code

জগন্নাথপুর প্রতিবেদক :: জগন্নাথপুর পৌরশহরে এক রাতে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। নগদ টাকাসহ ৭ লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা।

ব্যবসায়ীরা জানান, গত শনিবার গভীর রাতে শহরের মোবাইল মার্কেটের সিমলা টেলিকম এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিনব কায়দায় শাটার ভেঙে নগদ ৩ লাখ ৪৫ হাজার টাকা, ২০টি মোবাইলফোন চুরি করে নিয়ে যায়। একই রাতে ওই মার্কেটে একই ভাবে বহুরূপী টেলিকমের ক্যাশবক্স থেকে নগদ ৫ হাজার টাকা, একটি ল্যাপটপ, শারমিন টেলিকম (১) থেকে নগদ ১০ হাজার টাকা, একটি ল্যাপটপ। শারমিন টেলিকম (২) থেকে নগদ ৩০ হাজার টাকা, ১০টি মোবাইল ফোন চুরি হয়।

Manual4 Ad Code

খবর পেয়ে পুলিশ রোববার ঘটনাস্থল পরির্দশ করে মার্কেটের নৈশপ্রহরী ইকড়ছই গ্রামের আব্দুল গফুরের পুত্র রুবেল মিয়া (২৭)-কে আটক করেছে।

Manual6 Ad Code

ব্যবসায়ীদের ধারণা, এ চুরির ঘটনায় নৈশপ্রহরী জড়িত থাকতে পারেন। মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, মোবাইল মার্কেটের প্রধান ফটকে তালাবদ্ধ ছিল। মার্কেটের ভেতরে নিজস্ব নৈশপ্রহরী রাতে দায়িত্বে থাকা অবস্থায় তালাবদ্ধ ফটকে কী করে চোরেরা প্রবেশ করল।

Manual7 Ad Code

এদিকে ওই রাতে পৌর শহরের জগন্নাথপুর বাজারের তানিয়া ষ্টোরে চোরেরা প্রবেশ করে নগদ ৫ হাজার টাকাসহ প্রায় ১৫ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এছাড়াও রুদ্র ভেরাইটিজ স্টোর, মা ভেরাইটিজ স্টোর, নুরুল ইসলামের তেল এর দোকানে চুরির ঘটনা সংঘটিত হয়। একই রাতে একাধিক চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

Manual3 Ad Code

জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) মঈন উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করে নৈশপ্রহরীকে আটক করেছি। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code