‘এখনো সময় আছে পদত্যাগ করুন’

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২১

‘এখনো সময় আছে পদত্যাগ করুন’

Manual7 Ad Code

(ছবি : সংগৃহীত)

Manual4 Ad Code

 

সুরমা মেইল ডেস্ক : সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখনো সময় আছে আপনারা পদত্যাগ করুন। না হলে এদেশের মানুষ জাগ্রত হয়ে বাধ্য করবে। আসুন সব রাজনৈতিক দল মিলে আমরা এই সরকারকে বিদায় দেয়ার জন্য বৃহত্তর ঐক্য গঠন করি। আমাদের ভোটাধিকার রক্ষা করার জন্য ঐক্যবদ্ধভাবে এই সরকার সরানোর আন্দোলন করি।

 

সোমবার (১১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি। নির্বাচন কমিশনের পদত্যাগ দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়।

 

মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন এদেশের সবচেয়ে ঘৃণিত একটি প্রতিষ্ঠান। আমরা বারবার নির্বাচন কমিশনের পদত্যাগ চেয়েছি, সরিয়ে দিতে বলেছি। কিন্তু শুধু আমরা রাজনীতিবিদরা নই, দেশের যারা বিশিষ্ট বুদ্ধিজীবী আছেন, দেশের যে এনজিও আছে এমনকি বিদেশের সংস্থাগুলো বলছে, এই নির্বাচন কমিশনকে না সরালে দেশে কখনই একটি সুষ্ঠু নির্বাচন হবে না।

 

তিনি বলেন, যখন এই কমিশন গঠন করা হয়, তখন আমরা বলেছিলাম সম্পূর্ণ পক্ষপাত করে আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এই নির্বাচন কমিশন কখনই সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারবে না।

 

Manual5 Ad Code

বিএনপি মহাসচিব বলেন, এই কমিশন শুরুতে দায়িত্ব পালন করতে পারেনি শুধু তাই নয়, তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাদের সেই যোগ্যতা নেই যে তারা একটি সুষ্ঠু নির্বাচন করবে। জাতীয় নির্বাচন গেছে, এখন স্থানীয় সরকার নির্বাচন তারা একইভাবে লুট করে নিয়ে যাচ্ছে। ভোট চুরি করে নিয়ে যাওয়ার পর সিইসি বলেন, ভোট সুষ্ঠু হয়েছে। এতই সুষ্ঠু হয় যে কোনো কোনো কেন্দ্রে শতকরা ১০০ ভাগের বেশিও ভোট পড়ে যায়।

 

Manual7 Ad Code

তিনি বলেন, আজকে আরেকটি বিশেষ কালো দিন। ২০০৭ সালের এই দিনে একটি জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের মধ্যে দিয়ে, সেনা সমর্থিত একটি অবৈধ ও বেআইনি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছিল। যারা অত্যন্ত সুপরিকল্পিত ভাবে সচেতনভাবে বাংলাদেশে বিরাজনীতিকরণ প্রক্রিয়াকে সম্পন্ন করেছিল। সেই তত্ত্বাবধায়ক সরকারের পথ ধরে আজকে আওয়ামী লীগ একইভাবে বিরাজনীতিকরণ প্রক্রিয়া চালাচ্ছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code