এদের কারণেই দলে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়িত হয়নি

প্রকাশিত: ৪:০৯ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০১৬

এদের কারণেই দলে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়িত হয়নি

Manual3 Ad Code

download (14)সুরমা মেইল নিউজ : আওয়ামীলীগ সরকারের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) তুলোধুনো করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেছেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার ক্ষেত্র তৈরি করেছিল। এদের কারণেই দলে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়িত হয়নি। দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে। আবার তাদের মধ্য থেকে একজনকে মন্ত্রী করা হয়েছে। এর প্রায়শ্চিত্ত করতে হবে।

সোমবার (১৩ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে ছাত্রলীগ আয়োজিত ‘দুই দিনব্যাপী বর্ধিত সভার সমাপণী’ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

Manual8 Ad Code

জাসদকে হঠকারী’ সংগঠন আখ্যায়িত করে সৈয়দ আশরাফ বলেন, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে ছাত্রলীগ থেকে বিচ্ছিন্ন হয়ে জাসদ গঠন করে। মুক্তিযুদ্ধের চেতনাকে জাসদ নামক বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদীরা সম্পূর্ণ ভিন্ন দিকে পরিচালিত করে। মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের একটি অংশ। কিন্তু জাসদের নেতাকর্মীরা এই সফল মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করছিল। বঙ্গবন্ধু দেশে ফেরার আগেই দেশকে ছিন্নভিন্ন করার চেষ্টা করেছিল। তারা যদি বঙ্গবন্ধুকে হত্যা করার সমস্ত পরিবেশ সৃষ্টি না করতো তবে বাংলাদেশ একটি ভিন্ন বাংলাদেশ হতো।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আস্তে আস্তে দলকে সংগঠিত করেছেন। নির্বাচনে জয়লাভ করে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন। বঙ্গবন্ধু জীবিত থাকলে দেশ আগেই অর্থনৈতিক অগ্রসরতা অর্জন করতো। শুধু হঠকারীদের (জাসদ) কারণে তা সম্ভব হয়নি।

Manual8 Ad Code

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে মন্ত্রিত্ব করার প্রসঙ্গে তিনি বলেন, এদের একজনকে আবার মন্ত্রিত্বও দেয়া হযেছে। যার প্রায়শ্চিত্ত আওয়ামী লীগকে আজীবন করতে হবে।

ছাত্রলীগ নেতাকর্মীদেরকে এইসব হঠকারীদের এড়িয়ে চলার পরামর্শে দিয়ে তিনি বলেন, পূর্বের ইতিহাস জেনে এই হঠকারীদের এড়িয়ে চলবে।

Manual6 Ad Code

ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানক,  ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, সাবেক সভাপতি লিয়াকত শিকদার প্রমুখ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code