এন্ড্রু কিশোরের মৃত্যুতে কণ্ঠশিল্পী এম রহমানের শোক

প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০২০

এন্ড্রু কিশোরের মৃত্যুতে কণ্ঠশিল্পী এম রহমানের শোক

Manual4 Ad Code

সিলেট : জনপ্রিয় সংগীত শিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন কণ্ঠশিল্পী এম রহমান।

 

Manual5 Ad Code

বুধবার (০৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি প্রকাশ করেন।

 

Manual4 Ad Code

শোকবার্তায় তিনি বলেন, দরাজ কন্ঠ আর কালজয়ী গানের মাঝে এন্ড্রু কিশোর বাঙালির হৃদয়ে যুগ যুগ বেঁচে থাকবেন। চার দশকের বেশি সময় ধরে দেশ ও বিদেশের মানুষের মনজয় করা এবং আটবার জাতীয় পুরস্কারে ভূষিত এই সংগীতপ্রতিভার কন্ঠে মানব মনের সূক্ষ্ম অনুভূতির অনুরণন কখনো ভুলবার নয়।

Manual7 Ad Code

 

তিনি আরও বলেন, এন্ড্রু কিশোর বাংলা সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র। সুদীর্ঘকাল তিনি বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে ‘প্লেব্যাক সম্রাট’ নামে নিজেকে পরিচিত করেছেন। শুধু চলচ্চিত্রের গানেই নয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর তিনি নজরুলগীতি, রবীন্দ্র সংগীত, আধুনিক, লোক ও দেশাত্মবোধক গান গেয়েছেন। সকল শ্রেণির শ্রোতাদের নিকট এন্ড্রু কিশোরের গান ছিল সমান জনপ্রিয়। বাংলা গানের অমর শিল্পীর এই মহাপ্রয়াণ বাংলাদেশের সংগীত জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল। বাংলাদেশের সংগীতেপ্রেমী মানুষ এ মহান শিল্পীকে দীর্ঘদিন স্মরণে রাখবে।

 

প্রসঙ্গত, সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় কিংবদন্তি সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোর মারা যান।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code