এবারও মহাকাশ থেকে ভোট দেবেন রুবিনস

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২০

এবারও মহাকাশ থেকে ভোট দেবেন রুবিনস

Manual3 Ad Code

 

আন্তর্জাতিক ডেস্ক ,

 

যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মহাকাশ থেকে ভোট দিয়েছিলেন মার্কিন নভোচারী কেট রুবিনস ও শেন কিমবরো।

Manual2 Ad Code

 

আসছে ৩ নভেম্বরের নির্বাচনে এবারও মহাকাশ থেকেই ভোট দেয়ার পরিকল্পনা করেছেন কেট রুবিনস।

 

শনিবার সিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে , নির্বাচনের সময় মহাকাশে থাকবেন কেট রুবিনস । অক্টোবরের শেষ দিকে ভূপৃষ্ঠ থেকে দুই শতাধিক মাইল উপরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) উদ্দেশে যাত্রা করবেন তিনি।

 

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্রে ‘টেক্সাস ল’ অনুসারে সেখান থেকেই ভোট দেবেন তিনি। বর্তমানে তিনি নাসার গাগরিন কসমোনট ট্রেনিং সেন্টারের ( জিসিটিসি) অধীনে মস্কোর স্টার সিটিতে প্রশিক্ষন নিচ্ছেন। এবারের সফরে ছয় মাস মহাকাশে থাকবেন তিনি। আরও দুই নভোচরীও থাকবেন তার সঙ্গে।

Manual8 Ad Code

 

ভোট দেয়া সম্পর্কে শুক্রবার এক সাক্ষাৎকারে কেট রুবিনস বলেন, ‘আমার মনে হয়, ভোট দেয়া প্রত্যেকের জন্য জরুরি। আমি বিশ্বাস করি , আমরা যদি মহাকাশ থেকে ভোট দিতে পারি তাহলে, পৃথিবীতে থেকেও সবার ভোট দেয়া সম্ভব।’

 

Manual3 Ad Code

মহাকাশে মিশন কন্ট্রোল ব্যালট পেপারের মাধ্যমে নভোচারীরা ভোট দিতে পারবেন। পরে এটি কাউন্টির কর্মকর্তার কাছে পাঠানো হয়।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code