এবার করোনা রোগী শনাক্তে ‘স্মার্ট হেলমেট’

প্রকাশিত: ২:১৫ পূর্বাহ্ণ, জুলাই ২২, ২০২০

এবার করোনা রোগী শনাক্তে ‘স্মার্ট হেলমেট’

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী মুম্বাইয়ে করোনাভাইরাসের বিস্তার বেড়েই চলেছে। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দ্রুত রোগী শনাক্তকরণে উচ্চ প্রযুক্তির ‘স্মার্ট হেলমেট’ ব্যবহার করতে যাচ্ছে দেশের মারাত্মক ক্ষতিগ্রস্ত শহরটি।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

মিনিটে ডজনখানেক মানুষের শরীরের তাপমাত্রা নির্ণয়ে সক্ষম এই বহনযোগ্য থার্মোস্ক্যানার এর আগে দুবাই, ইতালি ও চীনে ব্যবহার করা হয়েছিল। এবার প্রায় দুই কোটি মানুষের শহরে এটি করোনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে।

 

Manual4 Ad Code

করোনার বিরুদ্ধে লড়াইয়ে নিয়োজিত এক স্বেচ্ছাসেবক নিলু জেইন বলেছেন, ‘প্রথাগত রোগ নির্ণয় পদ্ধতিতে করোনা রোগী শনাক্তে অনেক সময় লাগে। ২০ হাজার লোকের একটি বস্তিতে আপনি গেলে সেখানে ৩০০ মানুষের পরীক্ষা করতে তিন ঘণ্টা লাগে। কিন্তু এই হেলমেট ব্যবহার করলে আপনি কেবল লোকদের বাড়ির বাইরে আসতে বলবেন এবং মুখোমুখি হবেন তাদের। আড়াই ঘণ্টায় ৬ হাজার মানুষের অসুস্থতা বুঝতে পারবেন এটি ব্যবহার করে।’

 

Manual2 Ad Code

হেলমেট হস্তান্তর করা হয়েছে মুম্বাই কর্তৃপক্ষের কাছে। কিন্তু মাত্র দুটি হেলমেট দিয়ে রোগী শনাক্ত করা ও আক্রান্ত বাসিন্দাদের আইসোলেশনে পাঠানো দীর্ঘ সময়ের ব্যাপার বলে মনে করা হচ্ছে।

 

আমদানি করা এই হেলমেটের দাম প্রায় ৬ লাখ রুপি বলে বার্তা সংস্থা এএফপিকে জানান জেইন। সূত্র : এনডিটিভি

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code