এবার কোয়ারেন্টাইনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২০

এবার কোয়ারেন্টাইনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : কোয়ারেন্টাইনে গেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক ড. তেদ্রোস আধানম ঘেব্রেয়েসুস। সম্প্রতি করোনা পজিটিভ এক ব্যক্তির সংস্পর্শে আসায় তিনি সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন। খবর আলজাজিরার।

 

Manual6 Ad Code

এক টুইট বার্তায় কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি স্বাস্থ্য সংস্থার পরিচালক নিজেই নিশ্চিত করেছেন। তবে তিনি জানিয়েছেন যে, বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো আছে। তার দেহে করোনার কোনো লক্ষণ দেখা যায়নি বলেও উল্লেখ করেছেন তিনি।

 

তবে অতিরিক্ত সতর্কতা হিসেবে তিনি বাড়িতে থেকেই নিজের সব দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন তেদ্রোস আধানম। করোনা মহামারির শুরু থেকেই এ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে বিশ্বকে বার বার সতর্ক করে আসছেন তিনি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্যান্য কর্মকর্তারা।

 

Manual8 Ad Code

স্বাস্থ্য সংস্থার পরিচালক বলেন, স্বাস্থ্যগত সব বিধি-নিষেধ মেনে চলাটা আমাদের সবার জন্যই খুব জরুরি। এর মাধ্যমে আমরা কোভিড-১৯ সংক্রমণ, ভাইরাসের বিস্তার রোধ এবং স্বাস্থ্য ব্যবস্থাকে রক্ষা করতে পারব। করোনা মহামারি শুরুর পর থেকেই এই ভাইরাস নিয়ন্ত্রণ এবং ভ্যাকসিন আবিষ্কারে বিভিন্ন দেশের সরকার এবং বিজ্ঞানীদের সঙ্গে কাজ করে যাচ্ছেন তেদ্রোস আধানম।

 

৫৫ বছর বয়সী তেদ্রোস আধানম ইথিওপিয়ার সাবেক স্বাস্থ্য ও পররাষ্ট্রমন্ত্রী।

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

কোভিড-১৯ থেকে রক্ষা পেতে হাত ধোয়া, মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব মেনে চলতে সবার প্রতি বারবারই আহ্বান জানিয়ে আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বের বিভিন্ন দেশের সরকারের প্রতি তারা রোগনির্ণয়, টেস্ট, শনাক্ত করা ও সেই সঙ্গে কোয়ারেন্টিনের ব্যবস্থা করার আহ্বানও জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code