সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৯
নীল পর্দা কাঁপানো ও বলিউডের আলোচিত তারকা সানি লিওনকে এবার বাংলাদেশি ছবির আইটেম গানে দেখা যাবে। ছবির নাম ‘বিক্ষোভ’। এটি নির্মাণ করবেন শামীম আহমেদ রনি। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।
প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়া থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে নির্মাতা শামীম আহমেদ ও শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান ভারতের মুম্বাইয়ে আছেন। সেখানে সানি লিওনের সঙ্গে মিটিং করেছেন। বিক্ষোভ এর আইটেম গানে সানি লিওন থাকবেন এটি নিশ্চিত।
জানা গেছে, আগামী ২০ সেপ্টেম্বর আইটেম গান দিয়ে শুরু হবে ছবিটির দৃশ্যধারণের কাজ। আর এজন্য ভারতের মুম্বাইয়ে সেট তৈরি করে গানটির শুটিং হবে। আইটেম গানটির নৃত্য পরিচালনা করবেন ভারতের বব ও পাবন।
এদিকে শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’ সিনেমায় গুরত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। তবে তার বিপরীতে কে থাকবেন তা এখনো চূড়ান্ত করা হয়নি। রনির গল্পে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল।
জানা যায়, ঢাকার রাজপথে সড়ক দুর্ঘটনায় কলেজ শিখার্থী নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীদের রাজপথে যে আন্দোলন গড়ে ওঠে তা নিয়েই বিক্ষোভ ছবির প্রেক্ষাপট।
Design and developed by ওয়েব হোম বিডি