এবার বাজারে এলো মেসি বিড়ি!

প্রকাশিত: ১:৩৬ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০২১

এবার বাজারে এলো মেসি বিড়ি!

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর বড় মেসি হাত ধরে আন্তর্জাতিক শিরোপা জিতলো আর্জেন্টিনা। এখন সেই লিয়োনেল মেসি কি না ভারতের মুর্শিদাবাদের একটি বিড়ি সংস্থার প্রধান মুখ! এমনই ছবি ভাইরাল হল টুইটারে।

 

Manual3 Ad Code

বিড়ির প্যাকেটে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মুখ ব্যবহার হয়েছিল আগেই। এবার মেসির পালা। ভারতের মুর্শিদাবাদের ধুলিয়ান জেলার এক বিড়ি প্রস্তুতকারী সংস্থা তাদের প্যাকেটে ব্যবহার করছে মেসির নাম এবং ছবি। বিড়ির নাম মেসি বিড়ি। রোনাল্ডো বিড়িও তৈরি হয়েছিল মুর্শিদাবাদে। সেই ছবি টুইটারে দেখা যেতেই এক রসিক নেটাগরিক বলেন, ‘ভারতে এটাই মেসির প্রথম বিজ্ঞাপন।’ কেউ আবার লেখেন, ‘কোপা জিতেই বিজ্ঞাপন পেয়ে গেলেন মেসি। দারুণ সাফল্য।’

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

ছয় বারের ব্যালন ডি’অর জয়ী মেসি। একাধিক ব্যক্তিগত সাফল্য, বার্সেলোনার হয়ে একাধিক ট্রফি, আন্তর্জাতিক মঞ্চে আর্জেন্টিনার হয়ে কোপা জয়ের পর এমন কাণ্ডে বেশ মজা পেয়েছেন নেটাগরিকরা। কেউ কেউ আবার প্রশ্ন করেছেন, ‘মেসি জানেন তো?’

 

এক নেটাগরিক লেখেন, ‘ভারতেই এমন কাণ্ড সম্ভব।’ সত্যি এই দেশেই সম্ভব। ফুটবলপ্রেমী দেশে মেসি, নেমার, রোনাল্ডোরাই সর্বশক্তিমান। বিড়ি বিক্রি বাড়াতে তাই তাদের সাহায্যই নিয়েছে সেই সংস্থা। মেসি বনাম নেইমারের লড়াইয়ের সেই আবেগেরই যেন বহিঃপ্রকাশ বিড়ির প্যাকেটে মেসির ছবি।

 

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code