এমপি কেয়া’র উপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ : এক সপ্তাহের মধ্যে গ্রেফতারের আশ্বাস

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৭

এমপি কেয়া’র উপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ : এক সপ্তাহের মধ্যে গ্রেফতারের আশ্বাস

Manual2 Ad Code

হবিগঞ্জে এমপি কেয়া চৌধুরীর উপর হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। রোববার (২৬ নভেম্বর) দুপুরে এ অবরোধের ফলে সড়কের দুইপাশে যানবাহন আটকা পড়ে।

Manual1 Ad Code

‘হামলার সাথে জড়িতদের এক সপ্তাহের মধ্যে গ্রেফতার করা হবে বলে আশ্বাস বাহুবল উপজেলা নির্বাহী অফিসারের।’

Manual6 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর বিকেলে বাহুবল উপজেলার মিরপুরে একটি সভায় এমপি কেয়া চৌধুরীর উপর হামলা করে একদল দুর্বৃত্তরা। এ ঘটনার পর থেকেই স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগসহ এলাকাবাসী হামলাকারীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল, অবস্থান ধর্মঘটসহ বিভিন্ন আন্দোলন করে আসছে।

ঘটনার এক সপ্তাহ পর স্থানীয় ইউপি সদস্য পারভীন আক্তার বাদী হয়ে তারা মিয়া শাহেদসহ ১৫জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এখনও কোনো আসামীকে আটক করতে পারেনি পুলিশ।

এ পরিপ্রেক্ষিতে রোববার দুপুর ১২টার দিকে বাহুবল উপজেলা সন্ত্রাস দুর্নীতি প্রতিরোধ কমিটির ডাকে মহাসড়ক সড়ক অবরোধ করে রাখে হাজার হাজার লোকজন।

খবর পেয়ে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দিন ও বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলীর ঘটনাস্থলে পৌঁছে হামালাকরীদের এক সপ্তাহের মধ্যে গ্রেফতারের আশ্বাস দিলে দুপুর একটার দিকে অবরোধ স্থগিত করা হয়।

এ সময় বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী জানান, কেউ আইনের উর্ধ্বে নয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শিগগিরই আসামীদের গ্রেফতার করা হবে। তিনি বলেন, প্রতিদিনই আসামীদের গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।

Manual6 Ad Code

বাহুবল উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দিন জানান, এমপি কেয়া চৌধুরীর হামলার ঘটনার সঙ্গে জড়িতদের এক সপ্তাহের মধ্যে গ্রেফতার করা হবে।

Manual5 Ad Code

বাহুবল উপজেলা সন্ত্রাস দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন বলেন, প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা অবরোধ স্থগিত করেছি। যদি দ্রুত তাদেরকে গ্রেফতার করা না হয় তাহলে আগামীতে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code