এমাজউদ্দীনের বক্তব্য ব্যক্তিগত, বিএনপির সমর্থন নেই

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৬

এমাজউদ্দীনের বক্তব্য ব্যক্তিগত, বিএনপির সমর্থন নেই

Manual7 Ad Code

fakhrul1

সুরমা মেইল ডেস্ক : জামায়াতকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিএনপিপন্থী বুদ্ধিজীবী অধ্যাপক এমাজউদ্দীন আহমেদের বক্তব্য সমর্থন করেনি বিএনপি।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

জামায়াতকে ছাড়ার প্রসঙ্গে এমাজউদ্দীনের বক্তব্য দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এটা তার ব্যক্তিগত মতামত।

Manual4 Ad Code

তিনি আরও বলেন- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জাতীয় দ্বায়িত্ববোধ থেকে বাস্তবতার প্রেক্ষিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথমিক আলোচনা চলছে। ফলপ্রসূ হলে জানতে পারবেন।

Manual6 Ad Code

উল্লেখ্য, মঙ্গলবারজাতীয় প্রেস ক্লাবে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট শরিক জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে এমাজউদ্দীন আহমেদ বলেন, জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে একটি রাজনৈতিক দল বড় প্রতিবন্ধকতা বলে মনে হয়। কিন্তু যে কোনো মুহূর্তে ক্ষমতাসীন দল ওই দলটিকে নিষিদ্ধ করতে পারে। বর্তমানে দেশের বিরোধী দল বিএনপি। তিনি (খালেদা জিয়া) সিদ্ধান্ত নিয়েছেন যে, ২০ দলের মধ্যে অন্ততপক্ষে এই দলটিকে (জামায়াত) আর ওইভাবে রাখার কোনো প্রয়োজন নেই। কারণ, ওই দলটির লায়াবিলিটি (একাত্তরের মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকার দায়) বহন করতে চান না তিনি। সুতরাং এই দিক থেকে দেখলে প্রতিবন্ধকতা নেই।

Manual7 Ad Code

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, আবদুল আওয়াল খান প্রমুখ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code