এ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেলো ছাত্রলীগ নেত্রীর

প্রকাশিত: ১:৩৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৯

এ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেলো ছাত্রলীগ নেত্রীর

Manual6 Ad Code

নিহত ছাত্রলীগ নেত্রী ফারমিন মৌলী (ছবি : সংগৃহীত)

Manual8 Ad Code

 

মেইল ডেস্ক : পিরোজপুরের নাজিরপুরে ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগ নেত্রী ফারমিন মৌলী এ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত হয়েছেন।

 

নিহত মৌলী নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাজিরপুর সদর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন খানের মেজো মেয়ে।

 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বাগেরহাটের চিতলমারী উপজেলার শৈলদাহ এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

 

পরিবার সূত্রে জানা যায়, মৌলী দোলা পরিবহনের বাস যোগে ঢাকা থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত আসার পর বাসটি বিকল হয়ে পরে। এ সময় নাজিরপুরের ছাত্রলীগ নেতা রাকিবকে মৌলী ফোন দেয়। ফোন পাওয়ার পর রাকিব মৌলীকে আনতে টুঙ্গীপাড়ায় যায়। মোটরসাইকেলযোগে নাজিরপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর মৌলী ঠাণ্ডা অনুভব করে তখন রাকিব মোটরসাইকেল থামিয়ে তার নিজের মাফলার মৌলীকে দেয়। রাস্তার পাশে দাড়িয়ে রাকিবের মাফলারটি গলায় জড়াচ্ছিল সে। ঠিক তখন দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি এ্যাম্বুলেন্স মৌলীর মাথায় ধাক্কা দেয়। এ দুর্ঘটনা ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

জানা যায়, মৌলী ঢাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করত। সে পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, নাজিরপুর উপজেলা ছাত্রলীগ সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক ছিল। বর্তমানে মৌলী পিরোজপুর জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

Manual2 Ad Code

 

তার অকাল মৃত্যুতে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম গভীর শোক ও তার শোকাহত পরিবারের জন্য সমবেদনা জানিয়েছেন।

 

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম মুনির বলেন, নিহতের মরদেহ নাজিরপুরে আনা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code