ঐতিহাসিক জয়ে খালেদা ও এরশাদের অভিনন্দন

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০১৭

ঐতিহাসিক জয়ে খালেদা ও এরশাদের অভিনন্দন

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্ট ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রবিবার কলম্বোর পি সারা ওভালে দুই ম্যাচ সিরিজের শেষ খেলায় শক্তিশালী শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারায় টাইগার বাহিনী। এর পরপরই এক অভিন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের সব সদস্য, কোচিং স্টাফ, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানান খালেদা জিয়া।

Manual5 Ad Code

অভিনন্দন বার্তায় তিনি বলেন, এই জয় বাংলাদেশ ক্রিকেটের জন্য স্মরণীয় হয়ে থাকবে। শ্রীলঙ্কাকে হারিয়ে ক্রিকেটের এই অভিজাত ফরম্যাটে নিজেদের যোগ্যতার প্রমাণ দিল বাংলাদেশের দামাল ছেলেরা। তাদের কঠোর পরিশ্রম, মনোযোগ ও দেশপ্রেম আজ বাংলাদেশের জন্য এই অবিস্মরণীয় জয় এনে দিয়েছে। এই ধারা অব্যহত রাখতে পারলে আগামী দিনে বাংলাদেশই হবে বিশ্ব ক্রিকেটের পরাশক্তি।

Manual6 Ad Code

অন্যদিকে, বিকেলে এক বিবৃতিতে এরশাদ বলেন, বাংলাদেশ ক্রিকেট দল প্রমাণ করেছে যে কোনো পরিস্থিতিতেই তারা দেশের মানুষকে বিজয়ের স্বাদ এনে দিতে পারে। বাংলাদেশের এই বিজয় দেশের ১৬ কোটি মানুষকে আনন্দের সাগরে ভাসিয়েছে। আমরা বাংলাদেশ ক্রিকেট দলের এই বিজয়ে আনন্দিত ও গর্বিত। আমরা আশাকরি, বাংলাদেশ ক্রিকেট দল তাদের বিজয়ের এই ধারা অব্যাহত রাখবে।

Manual1 Ad Code

দলের মহাসচিব অপর এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে বলেন, এই জয়ের জন্য দীর্ঘ দেড় যুগ অপেক্ষা করেছে লাল-সবুজের বাংলাদেশ। জাতীয় পার্টি বাংলাদেশ ক্রিকেট দলের পাশে আছে। আমরা সব সময় বাংলাদেশ ক্রিকেট দলের ধারাবাহিক সাফল্য কামনা করি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code