ওই শটের পরও অনেকক্ষণ কেঁদেছেন সানি লিওন

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, মে ১৫, ২০১৬

ওই শটের পরও অনেকক্ষণ কেঁদেছেন সানি লিওন

Manual8 Ad Code
download (1)
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সানি লিওনকে কাঁদালেন আরেক অভিনেতা রজনীশ দুগ্গল। সম্প্রতি সিনেমার শুটিং সেটে এমন ঘটনা ঘটেছে বলে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, বেঈমান লাভ সিনেমার শুটিংয়ের সময় হঠাৎ কাঁদতে দেখা যায় সানিকে। প্রথমে বিষয়টি কেউ বুঝে উঠতে না পারলেও পরে জানতে পারেন, শুটিংয়ের সময় সহ অভিনেতা রজনীশ দুগ্গলের এক সংলাপের পর সানিকে কাঁদেন।
Manual8 Ad Code

আরো জানা যায়, এ দৃশ্য দেখে সিনেমার পরিচালক রাজীব চৌধুরী হতবাক। কারণ কোন গ্লিসারিন ছাড়াই অভিনেত্রীর চোখে সত্যিকারের চোখের জল। শুধু তাই নয়, ওই শটের কাট বলার পরও অনেকক্ষণ কেঁদেছেন সানি লিওন।

পরে সানি বলেন, ওই দৃশ্যে অভিনয়ের সময় চরিত্রের মধ্যে এতটাই ডুবে গিয়েছিলেন যে, মাথায় ছিল না এটা আমার জীবন নয়। বেঈমান লাভ একটি ব্ল্যাক কমেডি। প্রেম ও বিশ্বাসঘাতকতার গল্প। সিনেমাটি চলতি বছরের মাঝামাঝি সময় মুক্তি পাবে বলেও জানা গেছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code