ওমিক্রন আতঙ্কে বিশ্বজুড়ে সাড়ে ১১ হাজার ফ্লাইট বাতিল

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২১

ওমিক্রন আতঙ্কে বিশ্বজুড়ে সাড়ে ১১ হাজার ফ্লাইট বাতিল

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
ওমিক্রন আতঙ্কে বিশ্বজুড়ে সাড়ে ১১ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। গত শুক্রবার পর্যন্ত এ বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল করা হয়। এতে প্রচণ্ড ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

Manual7 Ad Code

যেসব দেশে ওমিক্রন সংক্রমণ ছড়িয়েছে সেসব দেশ থেকে আগত যাত্রী এবং বিমানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বহু দেশ। আর এতেই ব্যাপক প্রভাব পড়েছে উড়োজাহাজ পরিষেবায়।

Manual2 Ad Code

 

বড়দিনের মৌসুম চলছে। সামনেই নতুন বছর। অনেকেই ছুটি কাটাতে গিয়েছেন বিভিন্ন জায়গায়। কিন্তু ওমিক্রনের সংক্রমণের বিষয়টি নিয়ে যে উদ্বেগ ছড়িয়েছে তাতে বহু দেশ বিমান পরিষেবার ক্ষেত্রে কড়াকড়ি পদক্ষেপ গ্রহণ শুরু করেছে।

 

ফ্লাইট ট্র্যাকার ফ্লাইটঅ্যাওয়ার জানায়, সোমবার বিশ্বজুড়ে বাতিল হয়েছে তিন হাজার বিমান। মঙ্গলবার আরো এক হাজার বিমান বাতিল করা হয়েছে।

 

Manual1 Ad Code

ফ্লাইটওয়্যার জানায়, চিনের দুটি বিমান সংস্থা সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল করছে। চায়না ইস্টার্ন এয়ারলাইনস ৪২৩টি বিমান বাতিল করেছে সোমবার। ১৯৮টি বিমান বাতিল করেছে এয়ার চায়না।

Manual7 Ad Code

 

অন্যদিকে, আমেরিকার ইউনাইটেড এয়ারলাইনস বাতিল করেছে ৯৩টি, আমেরিকা এয়ারলাইনস ৮২, ডেল্টা এয়ারলাইনস ৭৩ এবং জেট ব্লু ৬৬টি ফ্লাইট বাতিল করেছে। শুধু তাই নয়, বিশ্বজুড়ে ৮ হাজার ৪৭২টি ফ্লাইট দেরিতে ছেড়েছে।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code