ওসমানীনগরে কার্টুনবন্দি ৮খন্ড মহিলার লাশ উদ্ধার

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৬

ওসমানীনগরে কার্টুনবন্দি ৮খন্ড মহিলার লাশ উদ্ধার

Manual6 Ad Code

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানীনগরে আটখন্ড করা এক মহিলার (৩০) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের কাগজপুর ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

তবে লাশের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। লাশের আটখন্ড লাশটি কার্টুনবন্দি অবস্থায় ছিল। লাশের সাথে শিশুর কিছু কাপড় রয়েছে। পুলিশের ধারণা সে সন্তানের জননী, বহিরাগত কেউ তাকে হত্যা করে গাড়িযোগে এনে ব্রিজের নিচে ফেলে গেছে।

Manual5 Ad Code

ওসমানীনগর থানার ওসি আবদুল আউয়াল চৌধুরী জানান, স্থানীয় এলাকাবাসীর খবরের ভিত্তিতে কাগজপুর ব্রিজের নিচের খাল থেকে লাশটি উদ্ধার করি। ২টি কার্টনে লাশের আটটি খন্ড ছিল। লাশের সাথে শিশুর কিছু কাপড়ও রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বহিরাগত কেউ মহিলাকে হত্যা করে লাশ গুম করতে গাড়ি করে এখানে এনে ফেলে গেছে। লাশ দেখে মনে হচ্ছে সপ্তাহ খানেক পূর্বে তাকে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত লাশের পরিচয় জানা সম্ভব হয়নি। তবে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code